জুলাইকে স্বীকৃতি নয় বিএনপির দ্বিচারিতা নিয়ে হাসনাতের প্রশ্ন

আপডেটঃ ০৮ নভেম্বর, ২০২৬ | ১:১৭ ০ শেয়ার
জুলাইকে স্বীকৃতি নয়  বিএনপির দ্বিচারিতা নিয়ে হাসনাতের প্রশ্ন

রাজনৈতিক সুবিধা অনুযায়ী বিএনপি ইতিহাসকে নিজেদের মতো করে ব্যাখ্যা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তাঁর অভিযোগ, ৭ নভেম্বরকে বিপ্লব হিসেবে উদ্‌যাপন করলেও ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে বিএনপির মধ্যে দ্বিচারিতা দেখা যাচ্ছে।শনিবার (৭ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ‘সিপাহি-জনতার অভ্যুত্থান: বর্তমানের প্রেক্ষাপটে ফিরে দেখা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে ক্ষমতাসীন বিএনপি ৭ নভেম্বর পালন করলেও এনসিপি দিনটিকে ‘সিপাহি-জনতার অভ্যুত্থান’ হিসেবে আখ্যায়িত করে কর্মসূচি পালন করেছে।আলোচনা সভায় হাসনাত আবদুল্লাহ বলেন, বিএনপির ভাষ্য অনুযায়ী, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সৈনিকদের অংশগ্রহণ এবং সাধারণ মানুষের সমর্থনে জিয়াউর রহমান গৃহবন্দিত্ব থেকে মুক্ত হয়েছিলেন। এ নিয়ে তাঁদের কোনো আপত্তি নেই। তবে ২০২৪ সালের গণঅভ্যুত্থানেও দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি সৈনিকদের অংশগ্রহণ ছিল। এত ব্যাপক জনসম্পৃক্ততা ও অর্জনের পরও বিএনপি সেই ঘটনাকে গণঅভ্যুত্থান, এমনকি বিপ্লব হিসেবেও স্বীকৃতি দিতে চায় না।

বিএনপির অবস্থানের সমালোচনা করে তিনি প্রশ্ন তোলেন, ৭ নভেম্বরের ঘটনায় জিয়াউর রহমানকে কেন্দ্র করে বিএনপি একক মালিকানা দাবি করতে পারে। কিন্তু ২০২৪ সালের গণঅভ্যুত্থানের একক মালিকানা দাবি করার সুযোগ নেই। এ কারণেই কি ৭ নভেম্বরকে বিপ্লব বলা হলেও জুলাই গণঅভ্যুত্থানকে স্বীকৃতি দিতে দলটির অনীহা?১৯৭৫-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে হাসনাত বলেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত সংঘটিত বিভিন্ন অপকর্মের বিচার নিশ্চিত না করেই আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসিত করেছিলেন জিয়াউর রহমান।বিএনপি আবারও একই পথে হাঁটছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর মতে, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করতে হবে। তবে কারা অপরাধী আর কারা নিরপরাধ, তা নির্ধারণের দায়িত্ব আদালত ও বিচারব্যবস্থার।

এ সময় বর্তমান সরকারেরও সমালোচনা করেন এনসিপির এই নেতা। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসার নয় মাস পরও মূল্যস্ফীতি ১২ শতাংশে রয়েছে। প্রশাসন থেকে অর্থনীতি—সব ক্ষেত্রেই আগামী এক বছরে প্রতিটি নীতিক্ষেত্রে বিএনপি সরকার ব্যর্থ হবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে এখনো ইতিহাসের দেওয়া সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।আলোচনা সভায় বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন। তিনি অভিযোগ করেন, ১৯৯০ থেকে ২০২৪ সাল পর্যন্ত জনগণের মুক্তির আন্দোলনের সঙ্গে বিএনপি বারবার প্রতারণা করেছে।এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার বলেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমান আওয়ামী লীগের জবাবদিহি নিশ্চিত না করে পুনর্মিলনের উদ্যোগ নিয়েছিলেন, যা পরবর্তী সময়ে রাজনৈতিক পুনর্বাসনে পরিণত হয়। বিএনপিকে একই ভুল দ্বিতীয়বার না করার আহ্বান জানান তিনি।সারোয়ার তুষার আরও বলেন, প্রধানমন্ত্রী বিরোধী রাজনৈতিক শক্তির মধ্যে গুপ্তচর খুঁজছেন। অথচ নিজের দলের ভেতরে কারা সরকারকে ভুল পথে পরিচালিত করছেন, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন।এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাতের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন দলের যুগ্ম সদস্যসচিব ফরিদুল হক এবং স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মনজিলা ঝুমাসহ দলের অন্যান্য নেতারা।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
‘শেখ হাসিনা আর দেশে ফিরবেন না’, পাসপোর্ট চাওয়াকে রাজনৈতিক স্টান্টবাজি বললেন চিফ প্রসিকিউটর ডিসেম্বরে দেশে ফেরার প্রস্তুতি? হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব রাজধানীর ১০০ ফিট সড়কে স্কুল বাসে আগুন প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে স্কুল ড্রেস, জুতা, মোজা ও ব্যাগ; বরাদ্দ ১,৯৫০ টাকা রিয়াদে পরপর বিকট বিস্ফোরণ, আগাম সতর্কতার জানাল সৌদি কর্তৃপক্ষ ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে : প্রধানমন্ত্রী সৌদির পূর্বাঞ্চল লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংস গ্রামপুলিশের বেতন বাড়ালেন প্রধানমন্ত্রী সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখলেই বেতন ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর