গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ডালজোড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ ই অক্টোবর শনিবার দেওয়াইর বাজার পাগল নাথ ধামে বাংলাদেশ সরকারের উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং দলকে গতিশীল করার লক্ষ্যে এ কর্মী সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ।
ডালজোড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ডালজোড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সিরাজুল ইসলাম।
এ সময় প্রধান বক্তা ছিলেন ডালজোড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মো. আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. শওকত হোসেন, মো. মোশারফ হোসেন ও মো. কামরুল ইসলাম।
সভা পরিচালনা করেন কালিয়াকৈর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মো. লাবিব উদ্দিন এবং উপজেলা যুবদল আহ্বায়ক কমিটির সদস্য দেওয়ান মো. আসাদ।
সভায় বক্তারা বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করা এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন