শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ০১:০৩ পিএম
নন্দিত টিভি
কালিয়াকৈরে ডালজোড়া ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত ‎

কালিয়াকৈরে ডালজোড়া ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত ‎

watermark
Jewel Hossain

‎
‎গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ডালজোড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
‎

১৭ ই অক্টোবর শনিবার দেওয়াইর বাজার পাগল নাথ ধামে বাংলাদেশ সরকারের উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং দলকে গতিশীল করার লক্ষ্যে এ কর্মী সভার আয়োজন করা হয়।
‎
‎সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ।
‎
‎ডালজোড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ডালজোড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সিরাজুল ইসলাম।
‎
‎এ সময় প্রধান বক্তা ছিলেন ডালজোড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মো. আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. শওকত হোসেন, মো. মোশারফ হোসেন ও মো. কামরুল ইসলাম।
‎
‎সভা পরিচালনা করেন কালিয়াকৈর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মো. লাবিব উদ্দিন এবং উপজেলা যুবদল আহ্বায়ক কমিটির সদস্য দেওয়ান মো. আসাদ।
‎
‎সভায় বক্তারা বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করা এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট