মধ্যরাতে বিদ্যুতের চাহিদা বাড়াচ্ছে ৬০ লাখ ব্যাটারিচালিত রিকশা

আপডেটঃ ১৪ অক্টোবর, ২০২৬ | ৬:১১ ০ শেয়ার
মধ্যরাতে বিদ্যুতের চাহিদা বাড়াচ্ছে ৬০ লাখ ব্যাটারিচালিত রিকশা

দেশে ব্যাটারিচালিত রিকশার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আনুমানিক ৫০ থেকে ৬০ লাখে। এসব রিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে মধ্যরাতে বিদ্যুতের চাহিদা বাড়ছে, যা বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় নতুন চাপ তৈরি করেছে। একই সঙ্গে গ্যাস-সংকট ও এলপিজির উচ্চমূল্যের কারণে বাসাবাড়িতে বেড়েছে বৈদ্যুতিক চুলার ব্যবহার।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান রেজাউল করিমের মতে, সরকারের বড় উদ্বেগের জায়গা ব্যাটারিচালিত রিকশা। স্বাভাবিকভাবে মধ্যরাতে বিদ্যুতের চাহিদা দিনের সর্বোচ্চ চাহিদার চেয়ে কম থাকার কথা। কিন্তু বাস্তবে রাতের চাহিদা অনেক সময় দিনের চাহিদাকেও ছাড়িয়ে যাচ্ছে।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের তথ্য অনুযায়ী, রাত ১টার দিকে বিদ্যুতের চাহিদা দিনের সর্বোচ্চ চাহিদাকে ছাড়িয়ে যাওয়ার ঘটনা ঘটছে। ফলে চাহিদা মেটাতে প্রতি ইউনিট ২৫ টাকার বেশি খরচের তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র চালু রাখতে হচ্ছে। সংশ্লিষ্ট সংস্থাগুলোর হিসাব অনুযায়ী, শুধু ঢাকাতেই মধ্যরাতে রিকশার ব্যাটারি চার্জ দিতে প্রায় এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন হয়।

বুয়েটের পরিবহন বিশেষজ্ঞ অধ্যাপক ড. মো. হাদিউজ্জামানের ধারণা, দেশে থাকা ৫০ থেকে ৬০ লাখ ব্যাটারিচালিত রিকশার মধ্যে ২০ থেকে ২৫ লাখই ঢাকায় চলাচল করে। তবে এসব রিকশার সুনির্দিষ্ট সরকারি পরিসংখ্যান নেই।

অন্যদিকে, গ্যাস-সংকট ও এলপিজির দাম বাড়ায় বৈদ্যুতিক চুলার ব্যবহারও বেড়েছে। বর্তমানে দেশে প্রায় ৩০ থেকে ৩৫ লাখ বৈদ্যুতিক চুলা ব্যবহৃত হচ্ছে বলে সংশ্লিষ্টদের তথ্য। পিডিবির সদস্য জহুরুল ইসলামের মতে, এসব চুলার কারণে দিনে প্রায় ৫০০ মেগাওয়াট বাড়তি বিদ্যুতের চাহিদা তৈরি হয়েছে।

তবে এই সংকট মোকাবিলায় বিকল্পের কথাও বলছেন বিশেষজ্ঞরা। সবুজ জ্বালানি নিয়ে কাজ করা প্রতিষ্ঠান সোলশেয়ারের তথ্য অনুযায়ী, রিকশায় ব্যবহৃত লিড-অ্যাসিড ব্যাটারির পরিবর্তে লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহার করলে বিদ্যুৎ খরচ কমানো সম্ভব। পরীক্ষামূলকভাবে ব্যাটারিতে অবশিষ্ট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের ব্যবস্থাও চালু হয়েছে ঢাকার উত্তরখানের একটি গ্যারেজে।

সংশ্লিষ্টদের মতে, আধুনিক ব্যাটারি, সৌরবিদ্যুৎ ও নেট মিটারিং প্রযুক্তির ব্যবহার বাড়ানো গেলে বিদ্যুতের ওপর চাপ কমানোর পাশাপাশি রিকশাকে বিকল্প জ্বালানি ব্যবস্থার অংশে পরিণত করা সম্ভব।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
‘শেখ হাসিনা আর দেশে ফিরবেন না’, পাসপোর্ট চাওয়াকে রাজনৈতিক স্টান্টবাজি বললেন চিফ প্রসিকিউটর ডিসেম্বরে দেশে ফেরার প্রস্তুতি? হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব রাজধানীর ১০০ ফিট সড়কে স্কুল বাসে আগুন প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে স্কুল ড্রেস, জুতা, মোজা ও ব্যাগ; বরাদ্দ ১,৯৫০ টাকা রিয়াদে পরপর বিকট বিস্ফোরণ, আগাম সতর্কতার জানাল সৌদি কর্তৃপক্ষ ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে : প্রধানমন্ত্রী সৌদির পূর্বাঞ্চল লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংস গ্রামপুলিশের বেতন বাড়ালেন প্রধানমন্ত্রী সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখলেই বেতন ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর