দুর্গাপূজার নিরাপত্তায় মণ্ডপভিত্তিক স্বেচ্ছাসেবক দল গঠনের আহ্বান বিএনপির

আপডেটঃ ১৩ অক্টোবর, ২০২৬ | ৪:০১ ০ শেয়ার
দুর্গাপূজার নিরাপত্তায় মণ্ডপভিত্তিক স্বেচ্ছাসেবক দল গঠনের আহ্বান বিএনপির

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে জেলা, মহানগর, উপজেলা ও পৌর পর্যায়ে পর্যবেক্ষণ কমিটি এবং প্রতিটি পূজামণ্ডপে স্বেচ্ছাসেবক দল গঠনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের দুর্গাপূজা পর্যবেক্ষণ কমিটির প্রথম সভায় এ আহ্বান জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এমপি। সঞ্চালনা করেন কমিটির সদস্যসচিব ও দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

সভায় হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানানো হয়। দলটির পক্ষ থেকে বলা হয়, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ নীতিতে বিশ্বাসী বিএনপি ধর্মীয় স্বাধীনতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় অঙ্গীকারবদ্ধ।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়, দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ইতিমধ্যে জেলা, মহানগর, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। স্থানীয় পর্যায়ের পর্যবেক্ষণ কমিটিতে জ্যেষ্ঠ নেতাদের পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিদের সম্পৃক্ত করারও আহ্বান জানানো হয়েছে।

প্রতিটি পূজামণ্ডপে স্বেচ্ছাসেবক দল গঠন করে নিরাপত্তা, শৃঙ্খলা ও উৎসবের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সক্রিয় ভূমিকা পালনের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি সরকারের দুর্গাপূজাসংক্রান্ত কার্যক্রমে সহযোগিতা এবং ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার পূজামণ্ডপ পরিদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় প্রতিটি পূজামণ্ডপে সরকারি চালের বরাদ্দ ৫০০ কেজি থেকে বাড়িয়ে ৬০০ কেজি করা, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের অনুদান চার কোটি থেকে পাঁচ কোটি টাকায় উন্নীত করা এবং পূজার ছুটি এক দিন বাড়ানোর সরকারি পদক্ষেপে সন্তোষ প্রকাশ করা হয়।

সভা শেষে খায়রুল কবির খোকন ও সৈয়দ এমরান সালেহ প্রিন্সের নেতৃত্বে কমিটির সদস্যরা রাজধানীর গোপীবাগে রামকৃষ্ণ মিশন পরিদর্শন করেন। এ সময় মিশনের মহারাজ অম্বেশানন্দ মহারাজ তাঁদের স্বাগত জানান এবং পূজার প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন।

সভায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা, সম্প্রীতি ও সহযোগিতামূলক কার্যক্রম সমন্বয়ের ওপর গুরুত্ব দেন তাঁরা।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
‘শেখ হাসিনা আর দেশে ফিরবেন না’, পাসপোর্ট চাওয়াকে রাজনৈতিক স্টান্টবাজি বললেন চিফ প্রসিকিউটর ডিসেম্বরে দেশে ফেরার প্রস্তুতি? হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব রাজধানীর ১০০ ফিট সড়কে স্কুল বাসে আগুন প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে স্কুল ড্রেস, জুতা, মোজা ও ব্যাগ; বরাদ্দ ১,৯৫০ টাকা রিয়াদে পরপর বিকট বিস্ফোরণ, আগাম সতর্কতার জানাল সৌদি কর্তৃপক্ষ ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে : প্রধানমন্ত্রী সৌদির পূর্বাঞ্চল লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংস গ্রামপুলিশের বেতন বাড়ালেন প্রধানমন্ত্রী সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখলেই বেতন ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর