ইউনূসকে হেনস্তার ঘটনায় আসিফ নজরুলের তীব্র নিন্দা

আপডেটঃ ১৩ অক্টোবর, ২০২৬ | ৩:৪৮ ০ শেয়ার
ইউনূসকে হেনস্তার ঘটনায় আসিফ নজরুলের তীব্র নিন্দা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন সাবেক আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।

পোস্টে আসিফ নজরুল লেখেন, হুইলচেয়ারে থাকা একজন ব্যক্তির সামনে গিয়ে তাঁকে ‘টেররিস্ট’ ও ‘ট্রেইটর’ বলে চিৎকার করলেই তাঁর সম্মান নষ্ট হয়ে যায় না। এ ধরনের আচরণকে তিনি হাস্যকর আত্মসন্তুষ্টি ও অসুস্থ চিন্তা বলে মন্তব্য করেন।

ড. ইউনূসের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার কথা তুলে ধরে আসিফ নজরুল বলেন, সারা বিশ্বে তিনি শ্রদ্ধেয় এবং তাঁর কাজ বিভিন্ন দেশে অনুকরণীয় হয়েছে। এমনকি ভারতের দুই আইনসভার যৌথ অধিবেশনে সম্মানিত হওয়ার প্রসঙ্গও নিজের পোস্টে উল্লেখ করেন তিনি।

আসিফ নজরুল আরও দাবি করেন, বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, রাজা-রানি ও করপোরেট জগতের শীর্ষ ব্যক্তিরা ড. ইউনূসের সান্নিধ্যে এসে তাঁকে মনোযোগ দিয়ে শুনেছেন। নেলসন ম্যান্ডেলা থেকে বিল গেটসের সঙ্গে তাঁর সম্পর্কের কথাও তুলে ধরেন সাবেক এই আইন উপদেষ্টা।

পোস্টের শেষাংশে ড. ইউনূসকে সন্ত্রাসী বলে গালাগাল করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে আসিফ নজরুল বলেন, এ ধরনের বক্তব্যে তাঁর আন্তর্জাতিক মর্যাদা ক্ষুণ্ন হবে না।

উল্লেখ্য, নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসকে ঘিরে কয়েকজনের চিৎকার ও তাঁকে ‘টেররিস্ট’ এবং ‘ট্রেইটর’ বলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনাটি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
‘শেখ হাসিনা আর দেশে ফিরবেন না’, পাসপোর্ট চাওয়াকে রাজনৈতিক স্টান্টবাজি বললেন চিফ প্রসিকিউটর ডিসেম্বরে দেশে ফেরার প্রস্তুতি? হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব রাজধানীর ১০০ ফিট সড়কে স্কুল বাসে আগুন প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে স্কুল ড্রেস, জুতা, মোজা ও ব্যাগ; বরাদ্দ ১,৯৫০ টাকা রিয়াদে পরপর বিকট বিস্ফোরণ, আগাম সতর্কতার জানাল সৌদি কর্তৃপক্ষ ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে : প্রধানমন্ত্রী সৌদির পূর্বাঞ্চল লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংস গ্রামপুলিশের বেতন বাড়ালেন প্রধানমন্ত্রী সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখলেই বেতন ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর