আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি নিয়ে সংশয়, স্থানীয় নির্বাচন নিয়ে নতুন সিদ্ধান্ত

আপডেটঃ ১১ অক্টোবর, ২০২৬ | ৯:৪৯ ০ শেয়ার
আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি নিয়ে সংশয়, স্থানীয় নির্বাচন নিয়ে নতুন সিদ্ধান্ত

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো পুরোপুরি প্রস্তুত নয়—এমন পর্যবেক্ষণ তুলে ধরে স্থানীয় সরকার নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছে সংসদীয় কমিটি। এ কারণে বাহিনীকে প্রস্তুতির সময় দিয়ে নির্বাচনের তফশিল ঘোষণার সুপারিশ করা হয়েছে। আগামী বছরের শুরুর দিকে নির্বাচন আয়োজনের আশা প্রকাশ করেছে কমিটি।

রোববার জাতীয় সংসদ ভবনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি কে এম সেলিম রেজা হাবিব।

তিনি জানান, সরকারি ও বিরোধী দলের সদস্যরা দ্রুত স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিষয়ে আলোচনা করেছেন। তবে জাতীয় নির্বাচনের তুলনায় স্থানীয় নির্বাচন বেশি জটিল ও ঝুঁকিপূর্ণ। প্রার্থীদের কর্মী-সমর্থকদের উপস্থিতি এবং স্থানীয় পর্যায়ে প্রভাব বিস্তারের চেষ্টার কারণে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বাড়তি প্রস্তুতি প্রয়োজন।

বৈঠকে আওয়ামী লীগ সরকারের আমলে দেশি-বিদেশি অর্থায়নে নেওয়া অপ্রয়োজনীয় প্রকল্পগুলোর অনিয়ম ও দুর্নীতি তদন্তের সুপারিশও করা হয়। অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দিয়ে জনস্বার্থে প্রয়োজনীয় প্রকল্প দ্রুত বাস্তবায়নের তাগিদ দিয়েছে কমিটি। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, কিছু প্রকল্পের দুর্নীতির অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশন কাজ করছে।

এ ছাড়া ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতা বাড়ানো, গ্রামীণ সড়কের নির্মাণমান নিশ্চিত করতে ঠিকাদারদের কাছ থেকে তিন বছরের ওয়ারেন্টির বিপরীতে জামানত নেওয়া এবং নির্মাণকাজের তদারকি জোরদার করার সুপারিশ করা হয়েছে।

বৈঠকে কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত করা, উপজেলা পর্যায়ে অনলাইন হাজিরা চালু এবং আর্সেনিকপ্রবণ এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করতে প্রকল্প গ্রহণের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে কমিটির সদস্য ও মন্ত্রী ড. আবদুল মঈন খান, প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
‘শেখ হাসিনা আর দেশে ফিরবেন না’, পাসপোর্ট চাওয়াকে রাজনৈতিক স্টান্টবাজি বললেন চিফ প্রসিকিউটর ডিসেম্বরে দেশে ফেরার প্রস্তুতি? হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব রাজধানীর ১০০ ফিট সড়কে স্কুল বাসে আগুন প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে স্কুল ড্রেস, জুতা, মোজা ও ব্যাগ; বরাদ্দ ১,৯৫০ টাকা রিয়াদে পরপর বিকট বিস্ফোরণ, আগাম সতর্কতার জানাল সৌদি কর্তৃপক্ষ ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে : প্রধানমন্ত্রী সৌদির পূর্বাঞ্চল লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংস গ্রামপুলিশের বেতন বাড়ালেন প্রধানমন্ত্রী সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখলেই বেতন ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর