বিএনপির সিদ্ধান্ত ছিল আমার রাজনৈতিক ক্যারিয়ার শেষ করে দেওয়া: রুমিন ফারহানা

আপডেটঃ ১১ অক্টোবর, ২০২৬ | ৫:৫৭ ০ শেয়ার
বিএনপির সিদ্ধান্ত ছিল আমার রাজনৈতিক ক্যারিয়ার শেষ করে দেওয়া: রুমিন ফারহানা

বিএনপি তাঁর রাজনৈতিক ক্যারিয়ার শেষ করে দিতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। শনিবার রাতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে অংশ নিয়ে তিনি এ দাবি করেন।

রুমিন ফারহানা বলেন, বিএনপির সিদ্ধান্তই ছিল তাঁর রাজনৈতিক ক্যারিয়ার শেষ করে দেওয়া। কেন তাঁর প্রতি দলের এমন মনোভাব তৈরি হলো—উপস্থাপকের এমন প্রশ্নে তিনি বলেন, এর পেছনে অনেক কারণ থাকতে পারে। উদাহরণ হিসেবে তিনি করপোরেট প্রতিষ্ঠানে ঊর্ধ্বতন কর্মকর্তার চেয়ে কোনো কর্মী বেশি দক্ষ হয়ে উঠলে যে পরিস্থিতি তৈরি হতে পারে, তার কথা উল্লেখ করেন।

তিনি আরও বলেন, এ ঘটনা নিয়ে সাত মাস পার হয়ে গেছে এবং তিনি দীর্ঘদিন ধরেই বিষয়টি নিয়ে কথা বলছেন। বিএনপি তাঁকে আবার সংরক্ষিত আসনে রাখত কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে নিজের রাজনৈতিক কর্মকাণ্ডের কথা তুলে ধরে রুমিন ফারহানা বলেন, গত আট-নয় বছর ধরে তিনি ওই আসনে কাজ করেছেন। এলাকার মানুষের মনোভাব বুঝেই তিনি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর ভাষ্য, বিএনপির সঙ্গে একসময় রাজনীতি করলেও দলটির হয়ে নিজের রাজনৈতিক পরিচয় বহন করতেই হবে—এমন নয়।

টকশোতে খালেদা জিয়ার দেওয়া দায়িত্ব প্রসঙ্গে প্রশ্ন করা হলে রুমিন ফারহানা বলেন, বিএনপির বক্তব্য অনুযায়ী ব্যক্তির চেয়ে দল বড়, আর দলের চেয়ে দেশ বড়। তাই তাঁর কাছে দেশের স্বার্থই আগে।

উল্লেখ্য, দলীয় সিদ্ধান্ত অমান্য করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় রুমিন ফারহানাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। ২০২৫ সালের ৩০ ডিসেম্বর দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
‘শেখ হাসিনা আর দেশে ফিরবেন না’, পাসপোর্ট চাওয়াকে রাজনৈতিক স্টান্টবাজি বললেন চিফ প্রসিকিউটর ডিসেম্বরে দেশে ফেরার প্রস্তুতি? হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব রাজধানীর ১০০ ফিট সড়কে স্কুল বাসে আগুন প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে স্কুল ড্রেস, জুতা, মোজা ও ব্যাগ; বরাদ্দ ১,৯৫০ টাকা রিয়াদে পরপর বিকট বিস্ফোরণ, আগাম সতর্কতার জানাল সৌদি কর্তৃপক্ষ ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে : প্রধানমন্ত্রী সৌদির পূর্বাঞ্চল লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংস গ্রামপুলিশের বেতন বাড়ালেন প্রধানমন্ত্রী সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখলেই বেতন ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর