সুইডেন আসলামের ফের ৫ দিনের রিমান্ড

আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৬ | ৬:৪৮ 223 shares
সুইডেন আসলামের ফের ৫ দিনের রিমান্ড

রাজধানীর নিউমার্কেট এলাকায় শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাইম আহমেদ টিটন হত্যা মামলায় শেখ মো. আসলাম ওরফে সুইডেন আসলামের ফের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।শনিবার ২৮ নভেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিয়াদ হোসেন শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির রমনা বিভাগের উপপরিদর্শক মো. ইরফান খান আরও ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন, ইন্ধনদাতাদের শনাক্ত,


হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং অন্য আসামিদের অবস্থান নির্ণয়ে আসলামকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।মামলার এজাহার অনুযায়ী, গত ২৮ এপ্রিল রাত পৌনে ৮টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে টিটনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এজাহারে গরুর হাটের ইজারা নিয়ে বিরোধকে হত্যার সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করেছেন বাদী। তবে এ অভিযোগ তদন্তাধীন।গত ২২ নভেম্বর রাতে বিদেশে যাওয়ার চেষ্টা করার সময় বিমানবন্দর থেকে সুইডেন আসলামকে গ্রেফতার করা হয়। পরদিন তার প্রথম দফায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছিল।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
রূপগঞ্জে গুলিভর্তি দুটি দেশীয় পেনগানসহ যুবক গ্রেপ্তার একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম, আনন্দে দুই পরিবার ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি তারেক রহমান ডিসেম্বরের বিজয় দিবসে এক দিনের ছুটিতে মিলতে পারে টানা ৪ দিন পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’ ঘিরে বিতর্ক! নারীবিদ্বেষের অভিযোগে দুই ভাগ দর্শক শাহরুখের আইনি নোটিশের দাবি মিথ্যা! অনন্ত আম্বানির ভিডিও ঘিরে নতুন বিতর্ক মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানো শুরু, প্রথম ফ্লাইটে যাচ্ছেন ১১২ বাংলাদেশি ইরান যুদ্ধের অর্থায়ন বন্ধে মরিয়া ডেমোক্র্যাটরা, চাপে পড়তে পারেন ট্রাম্প বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে ন্যান্সির নতুন বক্তব্য, আসলে কী ঘটেছে?