কোথাও শিক্ষক আছেন, শিক্ষার্থী নেই! কোথাও শিক্ষার্থী আছে, শিক্ষক নেই : শিক্ষামন্ত্রী

আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৬ | ৬:১৭ 228 shares
কোথাও শিক্ষক আছেন, শিক্ষার্থী নেই! কোথাও শিক্ষার্থী আছে, শিক্ষক নেই : শিক্ষামন্ত্রী

দেশের কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থী ও শিক্ষকের মধ্যে চরম ভারসাম্যহীনতা তৈরি হয়েছে। কোথাও অনার্সের শিক্ষক পদায়ন করা হলেও ক্লাস করার মতো শিক্ষার্থী পাওয়া যাচ্ছে না। আবার কোথাও বিপুলসংখ্যক শিক্ষার্থী থাকলেও পাঠদানের জন্য পর্যাপ্ত শিক্ষক নেই।এমন পরিস্থিতির কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।শনিবার, ২৮ নভেম্বর সকালে রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’-এ বক্তব্য দেন শিক্ষামন্ত্রী।


জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষদের নিয়ে আয়োজিত এই সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, উপযুক্ত পরিকল্পনা ও হিসাব-নিকাশ ছাড়াই বিভিন্ন কলেজে নতুন বিষয় এবং অনার্স কোর্স চালু করা হয়েছে। এর ফলে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে চরম অসামঞ্জস্য।

নিজের একটি পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে শিক্ষামন্ত্রী জানান, শিক্ষা সচিবকে সঙ্গে নিয়ে নবাব সিরাজউদ্দৌলা কলেজে যাওয়ার পথে একটি কলেজে সরেজমিনে পরিদর্শন করেন তিনি।


সেখানে গিয়ে দেখা যায়, একটি শ্রেণিকক্ষে একজন শিক্ষকের বিপরীতে মাত্র একজন শিক্ষার্থী ক্লাস করছেন। অন্য একটি শ্রেণিকক্ষে একজন শিক্ষকের বিপরীতে শিক্ষার্থী ছিলেন মাত্র তিনজন।শিক্ষামন্ত্রীর মতে, প্রয়োজনীয় পরিকল্পনা ও ভবিষ্যৎ চাহিদা বিবেচনা না করে নতুন বিষয় ও অনার্স কোর্স চালু করায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

তিনি আরও বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে প্রতিদিন নতুন বিষয় খোলা হলেও যথাযথ হিসাব-নিকাশ এবং সুদূরপ্রসারী পরিকল্পনার অভাব রয়েছে।


দেশে শিক্ষকের ঘাটতির বিষয়টিও স্বীকার করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, বিদ্যমান সংকট ও সীমাবদ্ধতার মধ্য দিয়েই সবাইকে দায়িত্ব পালন করে যেতে হবে।

শিক্ষাব্যবস্থার উন্নয়নে প্রতিদিনের কাজ আত্মপর্যালোচনা করার জন্য অধ্যক্ষ ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, দিনের শেষে হিসাব করে দেখতে হবে, সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও জাতির জন্য কতটুকু কাজ করা সম্ভব হয়েছে।

সবাইকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে কাজ করার মাধ্যমে জাতীয় শিক্ষাব্যবস্থার উন্নয়ন সম্ভব বলেও আশাবাদ ব্যক্ত করেন শিক্ষামন্ত্রী।


আগ্রহী প্রার্থীদের নির্ধারিত টেলিটক ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফি টেলিটক প্রিপেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে। আবেদন জমা দেওয়ার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে ফি পরিশোধের সুযোগ থাকবে।আবেদন করার আগে প্রার্থীদের নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়া পদভিত্তিক শিক্ষাগত যোগ্যতা, বেতন, বয়স ও অন্যান্য শর্ত ভালোভাবে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

সরকারি চাকরিতে আগ্রহী প্রার্থীদের জন্য ১৭ ক্যাটাগরির এই নিয়োগে রয়েছে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় আবেদন করার সুযোগ।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
রূপগঞ্জে গুলিভর্তি দুটি দেশীয় পেনগানসহ যুবক গ্রেপ্তার একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম, আনন্দে দুই পরিবার ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি তারেক রহমান ডিসেম্বরের বিজয় দিবসে এক দিনের ছুটিতে মিলতে পারে টানা ৪ দিন পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’ ঘিরে বিতর্ক! নারীবিদ্বেষের অভিযোগে দুই ভাগ দর্শক শাহরুখের আইনি নোটিশের দাবি মিথ্যা! অনন্ত আম্বানির ভিডিও ঘিরে নতুন বিতর্ক মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানো শুরু, প্রথম ফ্লাইটে যাচ্ছেন ১১২ বাংলাদেশি ইরান যুদ্ধের অর্থায়ন বন্ধে মরিয়া ডেমোক্র্যাটরা, চাপে পড়তে পারেন ট্রাম্প বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে ন্যান্সির নতুন বক্তব্য, আসলে কী ঘটেছে?