নিরাপত্তায় মাঠে বিজিবির ১২০ প্লাটুন, প্রস্তুত আরও চার প্লাটুন

আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৬ | ১:২৫ 208 shares
নিরাপত্তায় মাঠে বিজিবির ১২০ প্লাটুন, প্রস্তুত আরও চার প্লাটুন

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, গাজীপুর, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় ১২০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পরিস্থিতি বিবেচনায় অতিরিক্ত চার প্লাটুন সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে।শনিবার (২৮ নভেম্বর) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৭ প্লাটুন, গাজীপুরে ১৯ প্লাটুন,


নারায়ণগঞ্জে সাত প্লাটুন, ময়মনসিংহের ভালুকায় দুই প্লাটুন, গোপালগঞ্জে ৫৬ প্লাটুন, চট্টগ্রামে আট প্লাটুন এবং কক্সবাজারে সাত প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় মোতায়েন করা এসব সদস্য স্থানীয় জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চলসহ বিভিন্ন স্পর্শকাতর এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। একই সঙ্গে বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড প্রতিরোধে দায়িত্ব পালন করছেন তারা।


মাঠপর্যায়ের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে বিজিবি সদর দপ্তরে মনিটরিং সেল চালু রয়েছে। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও চিত্র নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি সংশ্লিষ্ট ইউনিটগুলোর মধ্যে সমন্বয় বজায় রাখা হচ্ছে।বিজিবি জানিয়েছে, সীমান্তের প্রচলিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরেও আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছে বাহিনীটি। মানুষের জানমালের নিরাপত্তা, স্বাভাবিক যাতায়াত ও দৈনন্দিন কর্মকাণ্ড নির্বিঘ্ন রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে তারা।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
রূপগঞ্জে গুলিভর্তি দুটি দেশীয় পেনগানসহ যুবক গ্রেপ্তার একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম, আনন্দে দুই পরিবার ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি তারেক রহমান ডিসেম্বরের বিজয় দিবসে এক দিনের ছুটিতে মিলতে পারে টানা ৪ দিন পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’ ঘিরে বিতর্ক! নারীবিদ্বেষের অভিযোগে দুই ভাগ দর্শক শাহরুখের আইনি নোটিশের দাবি মিথ্যা! অনন্ত আম্বানির ভিডিও ঘিরে নতুন বিতর্ক মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানো শুরু, প্রথম ফ্লাইটে যাচ্ছেন ১১২ বাংলাদেশি ইরান যুদ্ধের অর্থায়ন বন্ধে মরিয়া ডেমোক্র্যাটরা, চাপে পড়তে পারেন ট্রাম্প বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে ন্যান্সির নতুন বক্তব্য, আসলে কী ঘটেছে?