আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৬
২:৪২ অপরাহ্ণ

বিনা অনুমতিতে ইবির নির্মাণাধীন হলে ব্যানার টাঙানোর ঘটনায় তদন্তে কমিটি

আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৬ | ২:৪২ 248 shares
বিনা অনুমতিতে ইবির নির্মাণাধীন হলে ব্যানার টাঙানোর ঘটনায় তদন্তে কমিটি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লালন শাহ হলের উত্তর পাশে নির্মাণাধীন নতুন ছাত্র হলে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ব্যানার টাঙানোর ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (২৮ নভেম্বর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. ফখরুল ইসলামকে আহ্বায়ক এবং ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের সভাপতি মোহাম্মদ আনোয়ারুল ওহাব ও সহকারী প্রক্টর মো. আতিকুর রহমানকে সদস্য করে ৩ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন, জড়িতদের চিহ্নিতকরণ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র আচরণবিধির ৯ নম্বর ধারা অনুযায়ী করণীয় বিষয়ে সুস্পষ্ট সুপারিশসহ আগামী ৩ ডিসেম্বরের মধ্যে উপাচার্যের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।


এ বিষয়ে রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান বলেন, ব্যানার টাঙানোর ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আগামী ৫ কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়।জানা যায়, গত ২৪ নভেম্বর লালন শাহ হলের উত্তর পাশে নির্মাণাধীন ছাত্র হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ব্যানার টাঙানো হয়। ওই দিনই দুপুরে নির্মাণাধীন ১০ তলা হলটির নাম ‘শহীদ সাজিদ আব্দুল্লাহ হল’ রাখা এবং সাজিদ আব্দুল্লাহ হত্যার বিচারের দাবিতে হলের সামনে সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করেন। কর্মসূচি শেষে তারা উপাচার্যের কাছে চার দফা দাবিসংবলিত স্মারকলিপি দেন। এ সময় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি, শাখা ছাত্র আন্দোলনের সভাপতি ইসমাঈল রাহাত, ছাত্রশক্তির আহ্বায়ক ফুয়াদ হাসানসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
রূপগঞ্জে গুলিভর্তি দুটি দেশীয় পেনগানসহ যুবক গ্রেপ্তার একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম, আনন্দে দুই পরিবার ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি তারেক রহমান ডিসেম্বরের বিজয় দিবসে এক দিনের ছুটিতে মিলতে পারে টানা ৪ দিন পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’ ঘিরে বিতর্ক! নারীবিদ্বেষের অভিযোগে দুই ভাগ দর্শক শাহরুখের আইনি নোটিশের দাবি মিথ্যা! অনন্ত আম্বানির ভিডিও ঘিরে নতুন বিতর্ক মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানো শুরু, প্রথম ফ্লাইটে যাচ্ছেন ১১২ বাংলাদেশি ইরান যুদ্ধের অর্থায়ন বন্ধে মরিয়া ডেমোক্র্যাটরা, চাপে পড়তে পারেন ট্রাম্প বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে ন্যান্সির নতুন বক্তব্য, আসলে কী ঘটেছে?