আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৬
৬:২৫ অপরাহ্ণ

কোস্টা রিকায় প্রবেশে বাধা ফিলিস্তিনবিষয়ক জাতিসংঘ দূত আলবানিজকে

আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৬ | ৬:২৫ 239 shares
কোস্টা রিকায় প্রবেশে বাধা ফিলিস্তিনবিষয়ক জাতিসংঘ দূত আলবানিজকে

জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে জাতিসংঘের ফিলিস্তিনবিষয়ক বিশেষ মানবাধিকার দূত ফ্রান্সেসকা আলবানিজকে দেশে প্রবেশের অনুমতি দেয়নি কোস্টা রিকা। দেশটির কর্তৃপক্ষের দাবি, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগসংক্রান্ত আন্তর্জাতিক সতর্কবার্তার ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অভিযোগের পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ প্রকাশ করা হয়নি।


ইতালীয় আইনজীবী আলবানিজ কোস্টা রিকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি নিতে দেশটিতে যান। রাজধানী সান হোসের বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে আটকে রাখা হয়। সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, এক দিনেরও বেশি সময় বিমানবন্দরে অবস্থান করতে হয় তাকে।শনিবার ভোরে দেশটির সাংবিধানিক আদালতের নির্দেশে বিমানবন্দর ছেড়ে হোটেলে যাওয়ার অনুমতি পান আলবানিজ। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, “মানবাধিকার রক্ষা করা সন্ত্রাসবাদ নয়।”কোস্টা রিকার অভিবাসন কর্তৃপক্ষের মহাপরিচালক ওমের বাদিয়া বলেন, আন্তর্জাতিক সতর্কবার্তার কারণে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।


ঘটনায় উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক। তিনি কোস্টা রিকা সরকারকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।

আলবানিজের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ প্রকাশের দাবি জানিয়েছেন তিনি। এদিকে, ২০২৫ সালের জুলাইয়ে ট্রাম্প প্রশাসন আলবানিজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। তিনি এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। কোস্টা রিকার এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইসরায়েল।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
রূপগঞ্জে গুলিভর্তি দুটি দেশীয় পেনগানসহ যুবক গ্রেপ্তার একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম, আনন্দে দুই পরিবার ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি তারেক রহমান ডিসেম্বরের বিজয় দিবসে এক দিনের ছুটিতে মিলতে পারে টানা ৪ দিন পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’ ঘিরে বিতর্ক! নারীবিদ্বেষের অভিযোগে দুই ভাগ দর্শক শাহরুখের আইনি নোটিশের দাবি মিথ্যা! অনন্ত আম্বানির ভিডিও ঘিরে নতুন বিতর্ক মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানো শুরু, প্রথম ফ্লাইটে যাচ্ছেন ১১২ বাংলাদেশি ইরান যুদ্ধের অর্থায়ন বন্ধে মরিয়া ডেমোক্র্যাটরা, চাপে পড়তে পারেন ট্রাম্প বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে ন্যান্সির নতুন বক্তব্য, আসলে কী ঘটেছে?