আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৬
১:০০ অপরাহ্ণ

বরিশাল রেঞ্জ ডিআইজি মহোদয়ের বরগুনা জেলা পুলিশের কুচকাওয়াজে অংশগ্রহণ ও অভিবাদন গ্রহণ

আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৬ | ১:০০ 221 shares
বরিশাল রেঞ্জ ডিআইজি মহোদয়ের বরগুনা জেলা পুলিশের কুচকাওয়াজে অংশগ্রহণ ও অভিবাদন গ্রহণ

বরিশাল রেঞ্জ ডিআইজি মহোদয়ের বরগুনা জেলা পুলিশের কুচকাওয়াজে অংশগ্রহণ ও অভিবাদন গ্রহণ। ১৫ নভেম্বর  রবিবার সকাল ১০.০০ টায় বরগুনা জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অফিসার ও ফোর্সের সমন্বয়ে বার্ষিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন বরিশাল রেঞ্জের মান্যবর ডিআইজি জনাব মো. জুলফিকার আলী হায়দার মহোদয়। সঙ্গে ছিলেন বরগুনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা মহোদয়।


প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন জনাব ইশতিয়াক আহমেদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, (সদর সার্কেল), বরগুনা। প্যারেড পরিদর্শনকালে ডিআইজি মহোদয় ফোর্সদের মাঠ পর্যায়ের প্যারেড দক্ষতা মুল্যায়ন, শারীরিক ফিটনেস এবং টার্ন আউট এর উপর ভিত্তি করে চৌকস পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন। ডিআইজি মহোদয় প্যারেড পরিদর্শন শেষে অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে শৃঙ্খলা, ড্রেসরুলস, স্বাস্থ্য সচেতনতা, পরিস্কার পরিচ্ছন্নতা, ক্ষিপ্রতা এবং জনসাধারণের সাথে উত্তম ব্যবহারসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।


এসময় উপস্থিত  ছিলেন জনাব খন্দকার আশফাকুজ্জামান-বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স), জনাব শাহেদ আহমেদ চৌধুরী অতিরিক্ত পুলিশ সুপার, (পাথরঘাটা সার্কেল)সহ জেলার সকল থানা, কোর্ট, ফাঁড়ি, তদন্তকেন্দ্র হতে আগত ইনচার্জসহ জেলা পুলিশ বরগুনার বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
মাধবপুরে প্রাইভেটকার থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার, আটক ৩ মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা আজ থেকে শুরু ‘আপা ফিরবেন, কিন্তু কী নিয়ে?’ সামিনার পোস্টে তুমুল তোলপাড় ‘বাংলাদেশের জন্য সব করতে প্রস্তুত’, তারেক রহমানকে এরদোগানের আশ্বাস দেশি অস্ত্র নিয়ে গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ, ভাঙচুর ও সড়ক অবরোধ রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাংগীর আলমের চার দিনের রিমান্ড আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্য ফাঁসের অভিযোগ, এসপি জাহাঙ্গীর গ্রেপ্তার শ্রমিক বিক্ষোভে বন্ধ ১৪৭ পোশাক কারখানা, উদ্বেগে শিল্প খাত শেখ হাসিনাকে ফেরাতে আইনি প্রক্রিয়া শেষ, এবার ভারতের পালা : আইনমন্ত্রী বিএনপিতে আওয়ামী লীগের অনুপ্রবেশ? কোণঠাসা ১৭ বছরের ত্যাগীরা