পোশাক কারখানা বন্ধের হুঁশিয়ারি বিজিএমইএর, বন্ধ ১৪৭ কারখানা

আপডেটঃ ১৫ নভেম্বর, ২০২৬ | ৬:৩৯ 227 shares
পোশাক কারখানা বন্ধের হুঁশিয়ারি বিজিএমইএর, বন্ধ ১৪৭ কারখানা

তৈরি পোশাকশিল্পে চলমান শ্রমিক অসন্তোষ ও অস্থিরতা নিরসন না হলে গাজীপুর, আশুলিয়া ও সাভার এলাকার পোশাক কারখানা বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান বাবু জানিয়েছেন, শিল্পাঞ্চলে স্বাভাবিক পরিবেশ ফিরে না এলে রোববার (১৫ নভেম্বর) থেকে এসব এলাকার কারখানা বন্ধ রাখা হবে।শনিবার (১৪ নভেম্বর) শ্রমিক অসন্তোষ ও মজুরি বৃদ্ধি নিয়ে আয়োজিত জরুরি বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।বিজিএমইএ সভাপতি অভিযোগ করেন, পোশাকশিল্পে একটি মহল পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এর ফলে শিল্পাঞ্চলে উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং দেশের রপ্তানি আয় বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।


তিনি বলেন, কারখানার ভেতরে ভীতিকর ও অরাজক পরিস্থিতি তৈরি করা হচ্ছে। অনেক শ্রমিক কারখানায় এসে হাজিরা দিয়েই বেরিয়ে যাচ্ছেন। এমনকি শ্রমিকদের দিয়ে ভাঙচুর করানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এ পরিস্থিতিতে ইতিমধ্যে ১৪৭টি কারখানা বন্ধ হয়ে গেছে।মাহমুদ হাসান খান বাবু জানান, চলমান অস্থিরতার কারণে নিম্নতম মজুরি বোর্ডের স্বাভাবিক কার্যক্রমও বাধাগ্রস্ত হচ্ছে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে মজুরি বোর্ডে মালিকপক্ষের আলোচনা প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে।তিনি আরও বলেন, বিজিএমইএ কিংবা বিকেএমইএ কোনো রাজনৈতিক দলের লেজুড়বৃত্তিক সংগঠন নয়।


নেতাদের ব্যক্তিগত রাজনৈতিক পরিচয় থাকলেও সংগঠনগুলোর নিজস্ব কোনো রাজনৈতিক এজেন্ডা নেই। যে সরকার ক্ষমতায় থাকে, তাদের সঙ্গে কাজ করে সহযোগিতা করাই সংগঠনের অবস্থান।পোশাকশিল্পের অস্থিরতা প্রসঙ্গে তিনি বলেন, গত ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড গঠিত হয়েছে। তবে অক্টোবরের শেষ সপ্তাহ থেকেই শিল্পাঞ্চলে বিশৃঙ্খলা শুরু হয়। অক্টোবরের আগে শ্রমিকদের উত্থাপিত দাবিগুলোর যৌক্তিকতা থাকতে পারে। কিন্তু মজুরি বোর্ড গঠনের পর থেকে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।তার ভাষ্য, মজুরি বোর্ড গঠনের প্রথম দিনেই নতুন মজুরি কার্যকরের সময় ঘোষণা করা হয়েছিল। এরপরও অস্থিরতা তৈরির উদ্দেশ্য মালিকপক্ষকে চাপে ফেলে অযৌক্তিক মজুরি ঘোষণা করানো হতে পারে। এর পেছনে অন্য কোনো মহলের ভিন্ন অভিসন্ধিও থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
‘বাংলাদেশের জন্য সব করতে প্রস্তুত’, তারেক রহমানকে এরদোগানের আশ্বাস দেশি অস্ত্র নিয়ে গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ, ভাঙচুর ও সড়ক অবরোধ রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাংগীর আলমের চার দিনের রিমান্ড আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্য ফাঁসের অভিযোগ, এসপি জাহাঙ্গীর গ্রেপ্তার শ্রমিক বিক্ষোভে বন্ধ ১৪৭ পোশাক কারখানা, উদ্বেগে শিল্প খাত শেখ হাসিনাকে ফেরাতে আইনি প্রক্রিয়া শেষ, এবার ভারতের পালা : আইনমন্ত্রী বিএনপিতে আওয়ামী লীগের অনুপ্রবেশ? কোণঠাসা ১৭ বছরের ত্যাগীরা আফ্রিকার কোনো দেশও শেখ হাসিনাকে আশ্রয় দিতে রাজি নয় পুলিশের অভিযানে সোনারগাঁয়ে গ্রেপ্তার ১৮ দৌলতখানে সুজনের দুই যুগ পূর্তি উদ্‌যাপন