২০২৭ শিক্ষাবর্ষে স্কুলে ভর্তি পরীক্ষা বাতিলের রিট খারিজ

আপডেটঃ ১৫ নভেম্বর, ২০২৬ | ৩:২০ 235 shares
২০২৭ শিক্ষাবর্ষে স্কুলে ভর্তি পরীক্ষা বাতিলের রিট খারিজ

২০২৭ শিক্ষাবর্ষে দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিলের নির্দেশনা চেয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। রবিবার বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী জাহিদ তালুকদার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী।রাষ্ট্রপক্ষের আইনজীবী নূর মুহাম্মদ আজমী জানান, আদালত আবেদনটি ‘নট প্রেস রিজেক্টেড’ হিসেবে খারিজ করেছেন।এর আগে গত ৭ অক্টোবর মুভমেন্ট ফর হিউম্যান রাইটস অ্যান্ড গুড গভর্ন্যান্স ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মিনহাজ উদ্দিন আহমেদ এ রিট দায়ের করেন। এতে শিক্ষা সচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিবাদী করা হয়েছিল।


রিট আবেদনে উল্লেখ করা হয়, ২০২১ শিক্ষাবর্ষে সরকারি বিদ্যালয়গুলোতে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে প্রচলিত পরীক্ষা পদ্ধতি বাদ দিয়ে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচনের সিদ্ধান্ত নেয় তৎকালীন সরকার।তবে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর সেই লটারি পদ্ধতি বাতিল করে আবারও ভর্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত নেয়। গত ১৬ মার্চ সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ সিদ্ধান্তের কথা জানান। একই দিনে এ বিষয়ে প্রজ্ঞাপনও জারি করে শিক্ষা মন্ত্রণালয়।


পরবর্তী সময়ে সংশোধিত প্রজ্ঞাপনে ভর্তির পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানানো হয়। সেখানে বলা হয়, দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করা হবে পরীক্ষার মাধ্যমে। আর প্রথম শ্রেণিতে ভর্তির জন্য অনুসরণ করা হবে লটারি পদ্ধতি।এই সিদ্ধান্তের বৈধতা ও ভর্তি পরীক্ষা বাতিলের নির্দেশনা চেয়ে করা রিট আবেদনটি শেষ পর্যন্ত খারিজ করে দিলেন হাইকোর্ট।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
‘বাংলাদেশের জন্য সব করতে প্রস্তুত’, তারেক রহমানকে এরদোগানের আশ্বাস দেশি অস্ত্র নিয়ে গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ, ভাঙচুর ও সড়ক অবরোধ রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাংগীর আলমের চার দিনের রিমান্ড আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্য ফাঁসের অভিযোগ, এসপি জাহাঙ্গীর গ্রেপ্তার শ্রমিক বিক্ষোভে বন্ধ ১৪৭ পোশাক কারখানা, উদ্বেগে শিল্প খাত শেখ হাসিনাকে ফেরাতে আইনি প্রক্রিয়া শেষ, এবার ভারতের পালা : আইনমন্ত্রী বিএনপিতে আওয়ামী লীগের অনুপ্রবেশ? কোণঠাসা ১৭ বছরের ত্যাগীরা আফ্রিকার কোনো দেশও শেখ হাসিনাকে আশ্রয় দিতে রাজি নয় পুলিশের অভিযানে সোনারগাঁয়ে গ্রেপ্তার ১৮ দৌলতখানে সুজনের দুই যুগ পূর্তি উদ্‌যাপন