ডায়াবেটিসের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি নিয়মিত রক্ত পরীক্ষা করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সুস্থ ও সুন্দর দেশ গড়তে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।শনিবার (১৪ নভেম্বর) বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে শুক্রবার দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি এসব কথা বলেন। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালনের উদ্যোগকে স্বাগত জানান তিনি।এ বছর বিশ্ব ডায়াবেটিস দিবসের প্রতিপাদ্য ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’ যথার্থ হয়েছে বলে মন্তব্য করেন রাষ্ট্রপতি।
বাণীতে তিনি বলেন, প্রত্যেকের উচিত নিজের ঘর, কর্মস্থল ও সমাজে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা তৈরি করা। ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি রোগ, যা সারাজীবন নিয়ন্ত্রণে রাখতে হয়। যথাযথভাবে নিয়ন্ত্রণ করা না হলে এ রোগের কারণে হার্ট অ্যাটাকসহ বিভিন্ন হৃদরোগ, স্ট্রোক, কিডনির জটিলতা, অন্ধত্ব এবং স্নায়ু ও রক্তনালির ক্ষতি হতে পারে। এসব জটিলতার কারণে সংক্রমণ এমনকি অঙ্গচ্ছেদের মতো গুরুতর পরিস্থিতিও তৈরি হতে পারে।তবে ডায়াবেটিস সুনিয়ন্ত্রণে রাখতে পারলে সারাজীবন সুস্থ, স্বাভাবিক ও কর্মক্ষম জীবনযাপন সম্ভব বলে উল্লেখ করেন তিনি। এ জন্য ডায়াবেটিসের ঝুঁকি সম্পর্কে জানা এবং নিজেকে সুরক্ষিত রাখতে এখনই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন রাষ্ট্রপতি।
জীবনযাত্রার পরিবর্তনকেও ডায়াবেটিসের প্রকোপ বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, নগরায়নের প্রভাবে মানুষের জীবনযাপন ও খাদ্যাভ্যাসে ব্যাপক পরিবর্তন এসেছে। পাশাপাশি কায়িক পরিশ্রম কমে যাওয়ায় দিন দিন ডায়াবেটিসের প্রকোপ বাড়ছে।ডায়াবেটিস রোগীদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির পাশাপাশি গণমাধ্যম, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সবশেষে রাষ্ট্রপতি বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সফলতা কামনা করেন।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন