রাজধানীর সবজিতে ভয়ংকর দূষণ, মিলেছে ক্ষতিকর জীবাণু

আপডেটঃ ১৪ নভেম্বর, ২০২৬ | ১:৪৩ 241 shares
রাজধানীর সবজিতে ভয়ংকর দূষণ, মিলেছে ক্ষতিকর জীবাণু

রাজধানীর বাজারে বিক্রি হওয়া শাক-সবজিতে সহনীয় মাত্রার কয়েক গুণ বেশি সিসা ও ক্যাডমিয়ামের উপস্থিতি পাওয়া গেছে। শুধু ভারী ধাতু নয়, বিভিন্ন নমুনায় শনাক্ত হয়েছে ই-কোলাই, ফিকাল কলিফর্ম ও সালমোনেলার মতো ক্ষতিকর জীবাণুও। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) পরীক্ষায় উঠে এসেছে এমন উদ্বেগজনক তথ্য।বিশেষজ্ঞদের মতে, প্রতিদিনের খাবারের সঙ্গে এসব বিষাক্ত উপাদান শরীরে প্রবেশ করলে দীর্ঘ মেয়াদে কিডনি, লিভার ও স্নায়ুতন্ত্রের ক্ষতি হতে পারে। সিসার প্রভাবে শিশুদের মস্তিষ্কের বিকাশও বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।অনুসন্ধানে দেখা গেছে, রাজধানীর আশপাশের সবজি উৎপাদনকারী এলাকার অনেক কৃষক কীটনাশক ব্যবহারে নির্ধারিত নিয়ম মানছেন না। কোনো কোনো ক্ষেত্রে রাসায়নিক প্রয়োগের মাত্র এক দিন পরই সবজি তুলে ঢাকার বাজারে পাঠানো হচ্ছে। ফলে এসব রাসায়নিকের অবশিষ্টাংশ খাদ্যের মাধ্যমে ভোক্তাদের শরীরে প্রবেশের ঝুঁকি তৈরি হচ্ছে।


সাভারের বিরুলিয়া ইউনিয়নের ভাগ্নিবাড়ি এলাকায় প্রায় ৪০ বছর ধরে সবজি চাষ করছেন কৃষক আব্দুর রাজ্জাক। সম্প্রতি তাঁকে প্রায় দুই বিঘা জমির চালকুমড়া ও শসার ক্ষেতে কীটনাশক ছিটাতে দেখা যায়। এ সময় তাঁর শরীরে কোনো সুরক্ষাসামগ্রী ছিল না। পাশের জমিতে কাজ করা কৃষক জাহাঙ্গীর আলমের ক্ষেতেও বাতাসে ছড়িয়ে পড়ছিল রাসায়নিক।আব্দুর রাজ্জাক জানান, কীটনাশক ব্যবহারের পর অনেক সময় তাঁর মাথাব্যথা হয়। সাধারণত এক দিন পর ক্ষেত থেকে সবজি সংগ্রহ করে বিক্রি করেন। তবে বাজারে দাম ভালো থাকলে আরও আগেই ফসল তুলে ফেলেন। পোকামাকড়ের আক্রমণ বেশি হলে সপ্তাহে দুইবারও রাসায়নিক প্রয়োগ করতে হয়।

অথচ তাঁর ব্যবহৃত প্রোক্লেম-০৫ এসজি কীটনাশকের মোড়কে শেষবার প্রয়োগের পর সাত থেকে ১৪ দিন পর্যন্ত ফসল সংগ্রহ না করার নির্দেশনা রয়েছে। কৃষকদের দাবি, এত দিন অপেক্ষা করলে উৎপাদন খরচ তোলা কঠিন হয়ে পড়ে। তাই বাজারদর ভালো থাকলে তাঁরা দ্রুত সবজি বিক্রি করেন।


মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলাতেও একই প্রবণতা দেখা গেছে। সেখানে আগাম শীতকালীন ফুলকপি, বেগুন, শালগম ও ঢেঁড়স চাষ করছেন কৃষকরা। কৃষক খালেদুলের ভাষ্য, এসব ফসলে সপ্তাহে এক থেকে দুইবার কীটনাশক দিতে হয়। প্রয়োগের দু-এক দিনের মধ্যেই সবজি বাজারে পাঠানো হয়। তাঁদের কেউ কেউ সরাসরি ঢাকায় পণ্য সরবরাহ করেন।উৎপাদন খরচ কমাতে অনেক কৃষক কম দামের নিম্নমানের বালাইনাশকও ব্যবহার করছেন। সাটুরিয়ার কৃষক হামিদুর রহমান জানান, কিছু সস্তা বালাইনাশক দ্রুত কাজ করে। এগুলো ক্ষতিকর বলে কৃষি কর্মকর্তাদের কাছ থেকে জানার পরও আর্থিক কারণে কখনো ব্যবহার করতে হয়।


স্থানীয় এক বিক্রেতার বক্তব্যেও উঠে এসেছে কম দামের এসব পণ্যের বাণিজ্যিক দিক। তাঁর দাবি, ভালো ব্র্যান্ডের ২০০ টাকার প্যাকেটে যেখানে লাভ প্রায় ২০ টাকা, সেখানে ১০০ টাকার কম দামের পণ্যে মুনাফা হয় ৩০ থেকে ৪০ টাকা। কৃষকদের চাহিদা থাকায় এসব পণ্যের বিক্রি বন্ধ করা যাচ্ছে না।বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বালাইনাশক বিশ্লেষণ গবেষণাগারের তথ্য অনুযায়ী, বাজার থেকে সংগ্রহ করা সবজির নমুনার ৮ থেকে ১২ শতাংশে বালাইনাশকের অবশিষ্টাংশ সর্বোচ্চ সহনীয় সীমায় পাওয়া গেছে। প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ দেলোয়ার হোসেন প্রধান বলেন, কয়েক দশক আগে উদ্ভাবিত বিষাক্ত বালাইনাশক তুলনামূলক সস্তা হওয়ায় কৃষকদের মধ্যে এগুলোর ব্যবহার বেশি। আধুনিক ও কম ক্ষতিকর বিকল্পের দাম বেশি হওয়ায় সেগুলোর প্রতি আগ্রহ কম। নিরাপদ বালাইনাশকে সরকারি ভর্তুকি দেওয়া হলে কৃষকদের আগ্রহ বাড়তে পারে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
শ্রমিক বিক্ষোভে বন্ধ ১৪৭ পোশাক কারখানা, উদ্বেগে শিল্প খাত শেখ হাসিনাকে ফেরাতে আইনি প্রক্রিয়া শেষ, এবার ভারতের পালা : আইনমন্ত্রী বিএনপিতে আওয়ামী লীগের অনুপ্রবেশ? কোণঠাসা ১৭ বছরের ত্যাগীরা আফ্রিকার কোনো দেশও শেখ হাসিনাকে আশ্রয় দিতে রাজি নয় পুলিশের অভিযানে সোনারগাঁয়ে গ্রেপ্তার ১৮ দৌলতখানে সুজনের দুই যুগ পূর্তি উদ্‌যাপন সড়ক নিরাপত্তা ও মাদক প্রতিরোধে বরগুনা জেলা পুলিশের বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা ইটনায় পূর্ববিরোধের জেরে ঘরে ঢুকে ভাই-মাকে কুপিয়ে জখম, দেড় লাখ টাকা ও স্বর্ণালঙ্কার লুট এসআরবি সিলগালা ভেঙে রাতের আঁধারে পলিথিন কারখানা চালু, প্রতিবাদ করায় সাংবাদিককে হেনস্তা