নন্দিত টিভি
ই-পেপার
১৩ নভেম্বর ২০২৬
শুক্রবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
দৌলতখানে সুজনের দুই যুগ পূর্তি উদ্‌যাপন
দৌলতখানে সুজনের দুই যুগ পূর্তি উদ্‌যাপন
দৌলতখানে সুজনের দুই
যুগ পূর্তি উদ্‌যাপন
মো: সোহেল খান, দৌলতখান (ভোলা) প্রতিনিধি:
১৩ নভেম্বর ২০২৬

​ভোলার দৌলতখানে সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর দুই যুগ পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে দিবসটি উদ্‌যাপন করা হয়েছে।

​বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) উপজেলা ডাকবাংলো হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘খুন-ধর্ষণ-নিপীড়ন ও সহিংসতামুক্ত মানবিক সমাজ চাই, দুর্নীতি-দুর্বৃত্তায়ন ও সাম্প্রদায়িকমুক্ত জনকল্যাণমুখী রাজনীতি চাই’—এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠানটি পরিচালিত হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা সুজনের সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরী। আইয়ুব আলী স্যারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদের সঞ্চালনায় ও পরিচালনায় আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

​এ সময় দৌলতখান উপজেলার সুজনের বিভিন্ন পর্যায়ের সদস্য ও শুভাকাঙ্ক্ষী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কেক কেটে সুজনের দুই যুগ পূর্তি উদ্‌যাপন করা হয়।

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ১৫ নভেম্বর, ২০২৬, ০৬:৩০ এএম  ||  প্রকাশের তারিখঃ ১৩ নভেম্বর, ২০২৬, ০৬:৩৯ পিএম

দৌলতখানে সুজনের দুই যুগ পূর্তি উদ্‌যাপন

জাতীয়
মো: সোহেল খান, দৌলতখান (ভোলা) প্রতিনিধি
দৌলতখানে সুজনের দুই যুগ পূর্তি উদ্‌যাপন

​ভোলার দৌলতখানে সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর দুই যুগ পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে দিবসটি উদ্‌যাপন করা হয়েছে।

​বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) উপজেলা ডাকবাংলো হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘খুন-ধর্ষণ-নিপীড়ন ও সহিংসতামুক্ত মানবিক সমাজ চাই, দুর্নীতি-দুর্বৃত্তায়ন ও সাম্প্রদায়িকমুক্ত জনকল্যাণমুখী রাজনীতি চাই’—এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠানটি পরিচালিত হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা সুজনের সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরী। আইয়ুব আলী স্যারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদের সঞ্চালনায় ও পরিচালনায় আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

​এ সময় দৌলতখান উপজেলার সুজনের বিভিন্ন পর্যায়ের সদস্য ও শুভাকাঙ্ক্ষী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কেক কেটে সুজনের দুই যুগ পূর্তি উদ্‌যাপন করা হয়।

নন্দিত টিভি

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।