বন্দর থানার কর্মকর্তাদের সঙ্গে মাওলানা মইনুদ্দিন আহমাদের সাক্ষাৎ

আপডেটঃ ১৪ নভেম্বর, ২০২৬ | ৬:১৮ 244 shares
বন্দর থানার কর্মকর্তাদের সঙ্গে মাওলানা মইনুদ্দিন আহমাদের সাক্ষাৎ

ইসলামিক বক্তা মুফতি আমীর হামজার আগমন উপলক্ষে বন্দর থানার কর্মকর্তাদের সঙ্গে মাওলানা মইনুদ্দিন আহমাদের সাক্ষাৎ


নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ২৫ নম্বর ওয়ার্ডের বন্দর দক্ষিণ লক্ষনখোলা  এলাকায় তারতীলুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আগামী ১৬ নভেম্বর আয়োজিত হতে যাচ্ছে এক ধর্মীয় মাহফিল। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে মুফতি আমীর হামজা (এমপি)।


মাহফিলকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্ন করার লক্ষ্যে বন্দর থানার প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মইনুদ্দিন আহমাদ।


এ সময় তিনি মাহফিলের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।


সাক্ষাৎ শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মাওলানা মইনুদ্দিন আহমাদ। তিনি মাহফিলটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
শ্রমিক বিক্ষোভে বন্ধ ১৪৭ পোশাক কারখানা, উদ্বেগে শিল্প খাত শেখ হাসিনাকে ফেরাতে আইনি প্রক্রিয়া শেষ, এবার ভারতের পালা : আইনমন্ত্রী বিএনপিতে আওয়ামী লীগের অনুপ্রবেশ? কোণঠাসা ১৭ বছরের ত্যাগীরা আফ্রিকার কোনো দেশও শেখ হাসিনাকে আশ্রয় দিতে রাজি নয় পুলিশের অভিযানে সোনারগাঁয়ে গ্রেপ্তার ১৮ দৌলতখানে সুজনের দুই যুগ পূর্তি উদ্‌যাপন সড়ক নিরাপত্তা ও মাদক প্রতিরোধে বরগুনা জেলা পুলিশের বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা ইটনায় পূর্ববিরোধের জেরে ঘরে ঢুকে ভাই-মাকে কুপিয়ে জখম, দেড় লাখ টাকা ও স্বর্ণালঙ্কার লুট এসআরবি সিলগালা ভেঙে রাতের আঁধারে পলিথিন কারখানা চালু, প্রতিবাদ করায় সাংবাদিককে হেনস্তা