জয়ের আশায় বাংলাদেশ, ফিরছেন মোরসালিন-হামজা

আপডেটঃ ০৮ নভেম্বর, ২০২৬ | ১:২৩ ০ শেয়ার
জয়ের আশায় বাংলাদেশ, ফিরছেন মোরসালিন-হামজা

সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে জয় দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। তবে মাঠের লড়াইয়ে সাফল্য এলেও একাদশ সাজাতে বেশ চ্যালেঞ্জের মুখে পড়েছেন কোচ টমাস ডুলি। চোট-অসুস্থতার সমস্যার পাশাপাশি দলের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরীকে না পাওয়ায় কিছুটা অস্বস্তিতে রয়েছে বাংলাদেশ শিবির।শনিবার (৮ নভেম্বর) বিকেলে কিংস অ্যারেনায় অনুশীলনে দেখা যায় ভিন্ন পরিবেশ। হালকা শীতের আমেজে সতীর্থদের হাসি-ঠাট্টা আর খুনসুটিতে প্রাণবন্ত ছিল পুরো দল। তবে এই ফুরফুরে মেজাজের বাইরে ছিলেন অধিনায়ক তপু বর্মন। ভুটানের বিপক্ষে ম্যাচের আগে ওয়ার্মআপ করতে গিয়ে চোট পেয়ে ছিটকে পড়ার হতাশা এখনো কাটেনি অভিজ্ঞ এই ডিফেন্ডারের। এদিন দলের মূল অনুশীলনে বল পায়ে নামেননি তিনি।শুক্রবার খেলোয়াড়দের বিশ্রাম ও রিকভারির সুযোগ দিয়েছিলেন কোচ টমাস ডুলি। শনিবার থেকে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে দল। সেই পরিকল্পনায় বড় স্বস্তি হয়ে ফিরছেন তরুণ ফরোয়ার্ড শেখ মোরসালিন। জ্বরে আক্রান্ত হওয়ায় ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামতে পারেননি তিনি। তবে এখন পুরোপুরি সুস্থ হয়ে অনুশীলনে ফিরেছেন।

অনুশীলনের শুরুতে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস প্রকাশ করেন মোরসালিন। তিনি বলেন, প্রথম ম্যাচে জয়ের মাধ্যমে ভালো শুরু হয়েছে। সেই ধারাবাহিকতা ধরে রেখে দ্বিতীয় ম্যাচেও জয়ের আশা করছেন তারা। দেশের মাটিতে খেলা হওয়ায় জয় পাওয়াকে নিজেদের দায়িত্ব বলেও মনে করেন এই ফরোয়ার্ড।নিজের শারীরিক অবস্থা সম্পর্কে মোরসালিন জানান, চোট নয়, জ্বরের কারণে প্রথম ম্যাচে খেলতে পারেননি তিনি। চার-পাঁচ দিন আগেই সুস্থ হয়ে উঠেছেন এবং এখন শতভাগ ফিট। সুযোগ পেলে নিজের সেরাটা দেওয়ার প্রত্যাশাও জানিয়েছেন তিনি।ভুটানের বিপক্ষে একাধিক সুযোগ তৈরি করেও বড় ব্যবধানে জয় না পাওয়ার আক্ষেপ রয়েছে বাংলাদেশের। তবে বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছেন মোরসালিন। তার মতে, বড় ব্যবধানে জয় না আসায় দলের মধ্যে আত্মতুষ্টি তৈরি হয়নি। বরং পরের ম্যাচে আরও ভালো করার ক্ষুধা ধরে রাখা সম্ভব হয়েছে।

মোরসালিনের ভাষায়, অনেক সময় বেশি গোলের ব্যবধানে জিতলে খেলোয়াড়দের মধ্যে কিছুটা স্বস্তি বা আত্মতুষ্টি চলে আসতে পারে। কিন্তু এবার সেই সুযোগ তৈরি হয়নি। ফলে সবাই এখনো পরের ম্যাচে ভালো করার জন্য ক্ষুধার্ত।আগামী বুধবার ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে প্রবাসী দুই ফুটবলার হামজা চৌধুরী ও ফারহান আলী ওয়াহিদের। তাদের অন্তর্ভুক্তি দলের শক্তি ও মনোবল বাড়াবে বলে মনে করেন মোরসালিন।তিনি জানান, হামজা ও ফারহান দলে যোগ দিলে দলের সামগ্রিক স্পিরিট আরও বাড়বে বলে তারা আশাবাদী। বিশেষ করে হামজার মতো অভিজ্ঞ ও মানসম্পন্ন ফুটবলারের উপস্থিতি দলকে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
‘শেখ হাসিনা আর দেশে ফিরবেন না’, পাসপোর্ট চাওয়াকে রাজনৈতিক স্টান্টবাজি বললেন চিফ প্রসিকিউটর ডিসেম্বরে দেশে ফেরার প্রস্তুতি? হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব রাজধানীর ১০০ ফিট সড়কে স্কুল বাসে আগুন প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে স্কুল ড্রেস, জুতা, মোজা ও ব্যাগ; বরাদ্দ ১,৯৫০ টাকা রিয়াদে পরপর বিকট বিস্ফোরণ, আগাম সতর্কতার জানাল সৌদি কর্তৃপক্ষ ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে : প্রধানমন্ত্রী সৌদির পূর্বাঞ্চল লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংস গ্রামপুলিশের বেতন বাড়ালেন প্রধানমন্ত্রী সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখলেই বেতন ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর