ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার কাফু মনে করেন, জাতীয় দল থেকে বিদায়ের মধ্য দিয়ে নেইমারের আন্তর্জাতিক ক্যারিয়ারের একটি সফল ও সম্মানজনক অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। ব্রাজিলের জার্সিতে নিজের ছাপ রেখে গেছেন এই তারকা ফরোয়ার্ড।নরওয়ের কাছে হেরে শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার পর নেইমার ইঙ্গিত দিয়েছিলেন, জাতীয় দলের হয়ে তাঁর ক্যারিয়ার শেষ। গত জুলাইয়ের শেষ দিকে তিনি জানান, ব্রাজিলের হয়ে আর খেলতে চান না।ব্রাজিলের হয়ে সর্বোচ্চ ১৫০টি ম্যাচ খেলা কাফু রয়টার্সকে বলেন, জাতীয় দলের সঙ্গে প্রত্যেক খেলোয়াড়েরই একসময় অধ্যায় শেষ হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, নেইমারের এই অধ্যায় ছিল সফল। তিনি নিজের ছাপ রেখে গেছেন এবং বিশ্ব ফুটবলে ব্রাজিলের হয়ে ইতিহাস গড়েছেন। জাতীয় দলের জার্সিতে তাঁর পরিসংখ্যান অবিশ্বাস্য। তাঁর সময়টা ছিল অত্যন্ত সম্মানজনক।
ব্রাজিলের হয়ে ১৩০ ম্যাচে ৮০ গোল ও ৫৮টি অ্যাসিস্ট করেছেন নেইমার। তবে জাতীয় দলের হয়ে তাঁর অর্জনের তালিকায় রয়েছে কেবল ২০১৩ সালের কনফেডারেশন্স কাপ। চারটি ফিফা বিশ্বকাপে ব্রাজিলের প্রতিনিধিত্ব করেছেন তিনি।২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের বিদায় ১৯৯০ সালের পর দলটির সবচেয়ে দ্রুততম বিদায়। এতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের ষষ্ঠ শিরোপা জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হয়েছে।এদিকে ১৯৯৪ ও ২০০২ সালে ব্রাজিলের হয়ে বিশ্বকাপজয়ী কাফু মনে করেন, ২০৩০ বিশ্বকাপ সামনে রেখে কোচ কার্লো আনচেলত্তির এখন নতুন প্রজন্মের খেলোয়াড়দের নিয়ে দল গঠনে মনোযোগ দেওয়া উচিত।ইতালিয়ান ক্লাব এসি মিলানে আনচেলত্তির অধীনে খেলা কাফু বলেন, ২০৩০ সালে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হবে বলে তিনি নিশ্চিত। সে সময় বিশ্বকাপ জয়ের ভালো সুযোগ ও সম্ভাবনা থাকবে ব্রাজিলের সামনে। এটি একটি নতুন অধ্যায় ও নতুন প্রকল্প। আনচেলত্তি এখন কাজ করার এবং নিজের কৌশলগত পরিকল্পনা বাস্তবায়নের জন্য পর্যাপ্ত সময় পাবেন।
২০২৫ সালে ব্রাজিলের দায়িত্ব নেওয়া আনচেলত্তিকে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত দলের সঙ্গে রাখা হয়েছে। দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি প্রীতি ম্যাচগুলোতে বেশ কয়েকজন নতুন খেলোয়াড়কে পরখ করে দেখছেন। বিশ্বকাপ-পরবর্তী প্রথম সফরে আটজন খেলোয়াড়ের আন্তর্জাতিক ফুটবলে অভিষেক করিয়েছেন তিনি।গত সপ্তাহে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে নভেম্বরের প্রীতি ম্যাচের জন্য আরও একটি পরীক্ষামূলক দল ঘোষণা করেছেন ইতালীয় এই কোচ। সেই দলে জায়গা পেয়েছেন পাঁচজন নতু��� খেলোয়াড়।কাফুর মতে, দল পুনর্গঠন সবসময়ই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ব্রাজিল জাতীয় দলের ক্ষেত্রে। অভিজ্ঞ খেলোয়াড়দের সঙ্গে তরুণদের সমন্বয় ঘটিয়ে দলের মধ্যে সঠিক বোঝাপড়া তৈরি করা সম্ভব।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন