সোনারগাঁয়ে গাড়ি ও পৌনে ৬ লাখ টাকাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেটঃ ০৭ নভেম্বর, ২০২৬ | ১২:৪৯ ০ শেয়ার
সোনারগাঁয়ে গাড়ি ও পৌনে ৬ লাখ টাকাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার

​নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নগদ টাকা, প্রাইভেটকার ও মাদকদ্রব্যসহ ৫ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। এসময় উদ্ধার করা হয়েছে ৫ বোতল ম্যাকড্রিল,২ ক্যান বিদেশি বিয়ার, ১টি প্রাইভেটকার এবং নগদ ৫ লাখ ৬৯ হাজার ৫০০ টাকা।পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএম-এর নির্দেশে ও সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ মামুনুর রশিদের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

​বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে জামপুর ইউনিয়নের পেরাব এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে।এসময় তাদের কাছ থেকে নগদ ৫,৬৯,৫০০ টাকা, ৫ বোতল ম্যাকড্রিল, ২ ক্যান ‘ম্যাক্সিমাস এক্স-স্ট্রং’ বিয়ার এবং অপরাধে ব্যবহৃত ২০১৫ মডেলের সাদা রঙের একটি হোন্ডা প্রাইভেটকার জব্দ করা হয়।গ্রেপ্তারকৃতরা হলো,​ইব্রাহীম (৩৪), ​মোঃ রাজু (৩৫), ​মোঃ আলম হোসেন (৩৪), ​মোঃ নাসিম (৩৮), ​শহিদুল ইসলাম (৩৮)।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আব্দুল বারেক জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকমুক্ত করতে এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে পুলিশ নিশ্চিত করেছে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
‘শেখ হাসিনা আর দেশে ফিরবেন না’, পাসপোর্ট চাওয়াকে রাজনৈতিক স্টান্টবাজি বললেন চিফ প্রসিকিউটর ডিসেম্বরে দেশে ফেরার প্রস্তুতি? হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব রাজধানীর ১০০ ফিট সড়কে স্কুল বাসে আগুন প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে স্কুল ড্রেস, জুতা, মোজা ও ব্যাগ; বরাদ্দ ১,৯৫০ টাকা রিয়াদে পরপর বিকট বিস্ফোরণ, আগাম সতর্কতার জানাল সৌদি কর্তৃপক্ষ ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে : প্রধানমন্ত্রী সৌদির পূর্বাঞ্চল লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংস গ্রামপুলিশের বেতন বাড়ালেন প্রধানমন্ত্রী সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখলেই বেতন ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর