বন্দর থানা প্রেসক্লাবের উপদেষ্টা ও জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট শাহানাজ জামানের জন্মদিন নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।এ উপলক্ষে বন্দর বাজার সংলগ্ন কে কে টাওয়ারে অবস্থিত বন্দর থানা প্রেসক্লাবের কার্যালয়ে এক আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের প্রধান উপদেষ্টা সাব্বির আহমেদ সেন্টু, রোটারিয়ান নূরুল ইসলাম, সভাপতি মো. আবু সাঈদ মিয়া, সাধারণ সম্পাদক ডি এম মাইনুদ্দিন, সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আহমেদ মুন্না, সমাজকল্যাণ সম্পাদক মাহমুদুল হাসান, মতিউর রহমান মুক্তি, বিল্লাল হোসেন ও মোহাইমিনুল ইসলাম তোহাসহ ক্লাবের অন্যান্য সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা।এ সময় উপস্থিত সবাই অ্যাডভোকেট শাহানাজ জামানকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সাফল্য কামনা করেন।আনন্দঘন পরিবেশে উপস্থিত অতিথিরা জন্মদিনের উদযাপনে অংশ নেন।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন