দেশে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৪৩৯ জনে। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ২ হাজার ১০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।মঙ্গলবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ছয়জনের মধ্যে পাঁচজন ঢাকা বিভাগের বাসিন্দা। বাকি একজনের মৃত্যু হয়েছে বরিশাল বিভাগে।
এ সময়ে সবচেয়ে বেশি ৯৪৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৪৫ জন, খুলনা বিভাগে ২৩৫ জন, বরিশাল বিভাগে ২১৯ জন, রাজশাহী বিভাগে ২১৯ জন, রংপুর বিভাগে ৬৫ জন, ময়মনসিংহ বিভাগে ৬০ জন এবং সিলেট বিভাগে ২৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা যাওয়া ৪৩৯ জনের মধ্যে সবচেয়ে বেশি ২০৮ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, দুই সিটি করপোরেলাসহ। বিভাগভিত্তিক মৃত্যুর হিসাবে খুলনায় ৮০ জন, চট্টগ্রামে ৪৩ জন, ময়মনসিংহে ৩৭ জন, বরিশালে ৩০ জন, রাজশাহীতে ২৯ জন, রংপুরে ৮ জন এবং সিলেটে ৪ জনের মৃত্যু হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের এ পরিসংখ্যান অনুযায়ী, রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর ঘটনা অব্যাহত রয়েছে।আরও খবর
কারাগারে এমপি গাজী নজরুল, সংসদে জানালেন স্পিকার
২১ জানুয়ারি প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়নে ভোট
১২ দফা দাবিতে প্রেস ক্লাবের সামনে শ্রমিক সমাবেশ, রাজধানীতে অটোরিকশা সংকট
‘শেখ হাসিনা আর দেশে ফিরবেন না’, পাসপোর্ট চাওয়াকে রাজনৈতিক স্টান্টবাজি বললেন চিফ প্রসিকিউটর
৫৫ তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে বরগুনায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে স্কুল ড্রেস, জুতা, মোজা ও ব্যাগ; বরাদ্দ ১,৯৫০ টাকা
জুলাইকে স্বীকৃতি নয় বিএনপির দ্বিচারিতা নিয়ে হাসনাতের প্রশ্ন
নতুন করে ডেঙ্গু আক্রান্ত ২ হাজার ১০ জন

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন