মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ০৫:৪৭ পিএম
নন্দিত টিভি
নতুন করে ডেঙ্গু আক্রান্ত ২ হাজার ১০ জন

নতুন করে ডেঙ্গু আক্রান্ত ২ হাজার ১০ জন

watermark
nonditotvnews

দেশে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৪৩৯ জনে। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ২ হাজার ১০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।মঙ্গলবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ছয়জনের মধ্যে পাঁচজন ঢাকা বিভাগের বাসিন্দা। বাকি একজনের মৃত্যু হয়েছে বরিশাল বিভাগে।

এ সময়ে সবচেয়ে বেশি ৯৪৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৪৫ জন, খুলনা বিভাগে ২৩৫ জন, বরিশাল বিভাগে ২১৯ জন, রাজশাহী বিভাগে ২১৯ জন, রংপুর বিভাগে ৬৫ জন, ময়মনসিংহ বিভাগে ৬০ জন এবং সিলেট বিভাগে ২৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা যাওয়া ৪৩৯ জনের মধ্যে সবচেয়ে বেশি ২০৮ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, দুই সিটি করপোরেলাসহ। বিভাগভিত্তিক মৃত্যুর হিসাবে খুলনায় ৮০ জন, চট্টগ্রামে ৪৩ জন, ময়মনসিংহে ৩৭ জন, বরিশালে ৩০ জন, রাজশাহীতে ২৯ জন, রংপুরে ৮ জন এবং সিলেটে ৪ জনের মৃত্যু হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের এ পরিসংখ্যান অনুযায়ী, রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর ঘটনা অব্যাহত রয়েছে।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট