বরগুনা ডিবি পুলিশের অভিযানে ৪৭০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

আপডেটঃ ০৩ নভেম্বর, ২০২৬ | ৫:৩০ ০ শেয়ার
বরগুনা ডিবি পুলিশের অভিযানে ৪৭০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

বরগুনার আমতলীতে ডিবি পুলিশের বিশেষ অভিযান চালিয়ে ৪ হাজার ৭শ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। জব্দকৃত এই মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা। অভিযানে জড়িত থাকার অভিযোগে শ্বশুর ও শাশুড়িকে হাতেনাতে আটক করা হলেও মূলহোতা জামাই পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায়।৩ নভেম্বর মঙ্গলবার বরগুনা জেলা গোয়েন্দা শাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বরগুনা জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা-র নির্দেশনায় নিয়মিত বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে (৩ নভেম্বর) ডিবি পুলিশের একটি আভিযানিক দল আমতলী থানাধীন ২নং কুকুয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পূর্ব চুনাখালী গ্রামের একটি বাড়িতে অভিযান চালায়।ডিবির এসআই (নিঃ) বিকাশ কর্মকারের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে অংশ নেন এসআই (নিঃ) মো. মঞ্জুরুল হাসান, এএসআই (নিঃ) রাজিব হাওলাদারসহ সঙ্গীয় ফোর্স।রাত আনুমানিক ১২টা ২৫ মিনিটের দিকে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন বাড়ির বাসিন্দারা। এ সময় নারী পুলিশ কনস্টেবল রুমা আক্তারের সাহসিকতা ও তাৎক্ষণিক সহায়তায় মোসাঃ কহিনুর (৪০) এবং অন্য অফিসার ও ফোর্সের সহায়তায় তার স্বামী মো: সেলিম প্যাদা (৫৫)-কে হাতেনাতে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তাদের মেয়ের জামাই।

পরে স্থানীয় নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে মোসাঃ কহিনুরের শরীর তল্লাশি করে পরিহিত কাপড়ের ভেতর থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রান্নাঘরে তল্লাশি চালিয়ে খাকি কসটেপ ও পলিথিনে মোড়ানো একটি প্লাস্টিকের ব্যাগ থেকে আরও ৪ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সব মিলিয়ে অভিযানে মোট ৪ হাজার ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত ব্যাগ এবং প্যাকেটিংয়ের কাজে ব্যবহৃত কসটেপ ও সরঞ্জামাদিও জব্দ করা হয়েছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। পুলিশ জানায়, পলাতক আসামী মো. সবুজ মৃধা (৩৪)—যিনি গ্রেফতার কৃত আসামীদের মেয়ের জামাই—দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকারি মূল্যে ইয়াবা সংগ্রহ করে তার শ্বশুর-শাশুড়ির ঘরে জমা রাখতেন। পরবর্তীতে অটোরিকশায় করে সেসব ইয়াবা বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি মূল্যে বিক্রি করতেন তিনি। বিশ্বাসের সুযোগ নিয়ে বয়স্ক শ্বশুর-শাশুড়িকে এই অপরাধের সাথে জড়িয়েছিলেন এই যুবক।এ ঘটনায় গ্রেফতারকৃত মোসাঃ কহিনুর, মো. সেলিম প্যাদা এবং পলাতক আসামী মো. সবুজ মৃধার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী আমতলী থানায় মামলা রুজু করার প্রক্রিয়া চলছে। পুলিশ জানিয়েছে, পলাতক আসামীকে গ্রেফতারে সাড়াশি অভিযান অব্যাহত রয়েছে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
‘শেখ হাসিনা আর দেশে ফিরবেন না’, পাসপোর্ট চাওয়াকে রাজনৈতিক স্টান্টবাজি বললেন চিফ প্রসিকিউটর ডিসেম্বরে দেশে ফেরার প্রস্তুতি? হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব রাজধানীর ১০০ ফিট সড়কে স্কুল বাসে আগুন প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে স্কুল ড্রেস, জুতা, মোজা ও ব্যাগ; বরাদ্দ ১,৯৫০ টাকা রিয়াদে পরপর বিকট বিস্ফোরণ, আগাম সতর্কতার জানাল সৌদি কর্তৃপক্ষ ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে : প্রধানমন্ত্রী সৌদির পূর্বাঞ্চল লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংস গ্রামপুলিশের বেতন বাড়ালেন প্রধানমন্ত্রী সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখলেই বেতন ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর