বরগুনায় জুতার ভেতরে ২২৫০ ইয়াবা সহ রোহিঙ্গা নারীসহ গ্রেপ্তার ২

আপডেটঃ ০৩ নভেম্বর, ২০২৬ | ৪:৪৭ ০ শেয়ার
বরগুনায় জুতার ভেতরে ২২৫০ ইয়াবা সহ রোহিঙ্গা নারীসহ গ্রেপ্তার ২

জুতার ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে ইয়াবা পাচারের সময় বরগুনায় এক রোহিঙ্গা নারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার ২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।২ নভেম্বর সোমবার বিকেলে বরগুনা পৌর বাস টার্মিনালের নতুন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কক্সবাজারের উখিয়া উপজেলার পূর্ব কাড়িরবিল-পালংখালী এলাকার মৃত ফজল করিমের ছেলে মো. রবিউল আলম (৬০) এবং টেকনাফের রোহিঙ্গা ২৪ নম্বর ক্যাম্পের বি ব্লকের মৃত আইউব আলীর স্ত্রী সামুদা বেগম (৪৫)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরগুনা জেলা কার্যালয়ের উপপরিচালক মো. হামিমুর রশিদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। বরিশাল থেকে বরগুনাগামী একটি লোকাল বাসে তল্লাশির সময় সন্দেহভাজন ওই দুজনের জুতার ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ইয়াবাগুলো উদ্ধার করা হয়।মো. হামিমুর রশিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাসটিতে অভিযান চালানো হয়। তল্লাশিতে জুতার ভেতরে লুকিয়ে রাখা ২ হাজার ২৫০ পিস ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক পাচার ও এর সঙ্গে জড়িত চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ হাসনাইন পারভেজ বলেন, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
‘শেখ হাসিনা আর দেশে ফিরবেন না’, পাসপোর্ট চাওয়াকে রাজনৈতিক স্টান্টবাজি বললেন চিফ প্রসিকিউটর ডিসেম্বরে দেশে ফেরার প্রস্তুতি? হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব রাজধানীর ১০০ ফিট সড়কে স্কুল বাসে আগুন প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে স্কুল ড্রেস, জুতা, মোজা ও ব্যাগ; বরাদ্দ ১,৯৫০ টাকা রিয়াদে পরপর বিকট বিস্ফোরণ, আগাম সতর্কতার জানাল সৌদি কর্তৃপক্ষ ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে : প্রধানমন্ত্রী সৌদির পূর্বাঞ্চল লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংস গ্রামপুলিশের বেতন বাড়ালেন প্রধানমন্ত্রী সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখলেই বেতন ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর