গার্মেন্টস শ্রমিকদের বেতন বাড়াতে গঠন মজুরি বোর্ড: এমপি মিলন

আপডেটঃ ০৩ নভেম্বর, ২০২৬ | ৪:৩৮ ০ শেয়ার
গার্মেন্টস শ্রমিকদের বেতন বাড়াতে গঠন মজুরি বোর্ড: এমপি মিলন

গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে মজুরি বোর্ড গঠন করা হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন।তিনি বলেছেন, গার্মেন্টস শিল্প দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। এ শিল্পের অগ্রযাত্রায় শ্রমিকদের অবদান অপরিসীম। তাই শ্রমিকদের ন্যায্য অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি মালিকপক্ষের স্বার্থও বিবেচনায় নিতে হবে। আলোচনার মাধ্যমে শ্রমিকদের বেতন বৃদ্ধির বিষয়টি বাস্তবায়নে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করেই শ্রমিকদের মাসিক বেতন নির্ধারণ করা হবে।মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের খলাপাড়ায় অবস্থিত এবিএল গার্মেন্টস এবং কালীগঞ্জ পৌরসভার হা-মীম গার্মেন্টস শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিক ও কর্তৃপক্ষের সঙ্গে পৃথক মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এ সময় সংসদ সদস্য শ্রমিকদের বিভিন্ন সমস্যা, বেতন-ভাতা, সুযোগ-সুবিধা ও কর্মপরিবেশের বিষয়ে খোঁজখবর নেন। পাশাপাশি শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রম সচল রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি উভয় পক্ষকে পারস্পরিক সহযোগিতা ও আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পরামর্শ দেন।মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু এবং কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ করিম খান।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ মৃধা, পৌর বিএনপির সদস্য সচিব ইব্রাহিম প্রধান, বাহাদুরসাদী ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মো. জয়নাল আবেদীন, তুমলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট গার্মেন্টস প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকরা।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
‘শেখ হাসিনা আর দেশে ফিরবেন না’, পাসপোর্ট চাওয়াকে রাজনৈতিক স্টান্টবাজি বললেন চিফ প্রসিকিউটর ডিসেম্বরে দেশে ফেরার প্রস্তুতি? হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব রাজধানীর ১০০ ফিট সড়কে স্কুল বাসে আগুন প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে স্কুল ড্রেস, জুতা, মোজা ও ব্যাগ; বরাদ্দ ১,৯৫০ টাকা রিয়াদে পরপর বিকট বিস্ফোরণ, আগাম সতর্কতার জানাল সৌদি কর্তৃপক্ষ ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে : প্রধানমন্ত্রী সৌদির পূর্বাঞ্চল লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংস গ্রামপুলিশের বেতন বাড়ালেন প্রধানমন্ত্রী সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখলেই বেতন ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর