কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ১০ নম্বর দৌলতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করেছেন হাসান মহিদুজ্জামান মন্টু মাস্টার। তিনি দৌলতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি।নির্বাচনকে সামনে রেখে তাঁর পক্ষে প্রকাশিত একটি প্রচারমূলক রূপরেখা ঐক্য, শান্তি ও উন্নয়নের বার্তা তুলে ধরা হয়েছে। পাশাপাশি ইউনিয়নবাসীর কাছে ভোট ও দোয়া চেয়ে নিজের প্রত্যাশা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরেছেন তিনি।
হাসান মহিদুজ্জামান মন্টু মাস্টার সততা, ন্যায়বিচার ও জনসেবাকে অগ্রাধিকার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি নির্বাচিত হলে ইউনিয়নের সব শ্রেণি-পেশার মানুষের সমান অধিকার নিশ্চিত করা, স্বচ্ছতা ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তোলা এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেছেন।
এ ছাড়া মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন, শিক্ষার মানোন্নয়ন, স্বাস্থ্যসেবার প্রসার এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিকে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা তাঁর নির্বাচনী প্রচারণায় বলা হয়েছে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন