কালীগঞ্জে বিপিএল সিজন-৫ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আপডেটঃ ০১ নভেম্বর, ২০২৬ | ৩:৩২ ০ শেয়ার
কালীগঞ্জে বিপিএল সিজন-৫ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

“ক্রীড়া আনে শক্তি, মাদক আনে ধ্বংস”—এই স্লোগানকে সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বালীগাঁও প্রিমিয়ার লীগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের পঞ্চম আসরের ফাইনাল খেলা। জমজমাট এই ফাইনালে রয়েল চ্যালেঞ্জারকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে অ্যাটাক টাইটান।
শনিবার (৩১ অক্টোবর) বিকেল ২টা ৩০ মিনিটে কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও মধ্যপাড়া যুবসমাজের উদ্যোগে বালীগাঁওয়ের ফারুক সাহেবের ইটখোলা মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক, গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন। খেলার উদ্বোধন করেন গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. আশরাফ নেওয়াজ চৌধুরী (শাওন)।
কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র লুৎফর রহমানের সভাপতিত্বে এবং সাফায়েত হোসেন ও মো. রেজাউল করিমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাস্টার, সদস্যসচিব খালেকুজ্জামান বাবলু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. খায়রুল আহসান (মিন্টু), ক এবং সদস্যসচিব ইব্রাহিম প্রধান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কামরুল ইসলাম, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ করিম খান, বিশিষ্ট ব্যবসায়ী মো. ফারুক মিয়া, মো. আলমগীর হোসেন (বাচ্চু), কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. মমতাজ উদ্দিন মাস্টার ও স্টার কিন্ডারগার্টেনের পরিচালক মো. হাবিবুর রহমান (জালাল) এবং কালীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক মো. মোশারফ হোসেন।
ফাইনাল খেলায় টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে রয়েল চ্যালেঞ্জার নির্ধারিত ১২ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২৮ রান সংগ্রহ করে। জবাবে অ্যাটাক টাইটান ৬ উইকেটের ব্যবধানে জয়লাভ করে শিরোপা নিশ্চিত করে। ফাইনাল ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন অ্যাটাক টাইটানের দীপু।
টুর্নামেন্টজুড়ে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের পুরস্কার অর্জন করেন আরিফ খান। সর্বোচ্চ উইকেট শিকারি হন মো. সজীব এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন রিকন খান।
খেলা শেষে চ্যাম্পিয়ন অ্যাটাক টাইটান দলকে নগদ ৩৫ হাজার টাকা ও ট্রফি এবং রানার্সআপ রয়েল চ্যালেঞ্জার দলকে নগদ ২০ হাজার টাকা ও ট্রফি প্রদান করা হয়। সংশ্লিষ্ট দলের টিম ম্যানেজার ও অধিনায়কদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন সজল দাস ও মো. মামুন। স্কোরারের দায়িত্বে ছিলেন রিয়াজ ও জাহিদ। ধারাভাষ্য প্রদান করেন শাহাদাৎ ও সিহাব।
টুর্নামেন্ট আয়োজনে বালীগাঁও মধ্যপাড়া বিপিএল পরিচালনা কমিটির সভাপতি মনোয়ারের নেতৃত্বে সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন মামুন, সুমন, আরিফ, জুলহাস, ফরহাদ, হাবিবুল্লাহ, দীপু, রিকন ও মনির।
আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং এলাকার তরুণদের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
‘শেখ হাসিনা আর দেশে ফিরবেন না’, পাসপোর্ট চাওয়াকে রাজনৈতিক স্টান্টবাজি বললেন চিফ প্রসিকিউটর ডিসেম্বরে দেশে ফেরার প্রস্তুতি? হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব রাজধানীর ১০০ ফিট সড়কে স্কুল বাসে আগুন প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে স্কুল ড্রেস, জুতা, মোজা ও ব্যাগ; বরাদ্দ ১,৯৫০ টাকা রিয়াদে পরপর বিকট বিস্ফোরণ, আগাম সতর্কতার জানাল সৌদি কর্তৃপক্ষ ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে : প্রধানমন্ত্রী সৌদির পূর্বাঞ্চল লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংস গ্রামপুলিশের বেতন বাড়ালেন প্রধানমন্ত্রী সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখলেই বেতন ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর