আপডেটঃ ২৮ অক্টোবর, ২০২৬
১১:৩৮ অপরাহ্ণ

আনন্দ মিছিল ও পথসভার মধ্য দিয়ে মোল্লাহাটে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

আপডেটঃ ২৮ অক্টোবর, ২০২৬ | ১১:৩৮ ০ শেয়ার
আনন্দ মিছিল ও পথসভার মধ্য দিয়ে মোল্লাহাটে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

বাগেরহাটের মোল্লাহাটে জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে বাজারে চৌরঙ্গীতে এক পথ সভার মধ্যে দিয়ে কর্মসূচি শেষ হয়। পথসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শিকদার জামাল উদ্দিন। সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব লায়ন শেখ জিয়াউর রহমান। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ শাহেদ আলী, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আলীম শিকদার, উপজেলা বিএনপি'র সহ সাংগঠনিক সম্পাদক শিকদার রফিকুল ইসলাম তাওহীদ, উপজেলা যুবদল নেতা শরীফ মাইনুল হাসান, রাসেল, বিএম মুস্তাফিজুর রহমান।
মোল্লাহাটে ছিলেন জেলা ছাত্রদলের সদস্য শরিফ মাঈনুল হাসান, রাসেল খান, নাজমুল মিয়া, এক জিয়াউর রহমান, আশিকুজ্জামান (বাপ্পি মোল্লা), মোঃ জামশেদ মোল্লা, লালন শেখ, আশিকুল শেখ, পলাশ শরীফ, তপু খন্দকার, সোহেল মোল্লা, রুবেল মোল্লা, সাজ্জাদ প্রমূখ।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
‘শেখ হাসিনা আর দেশে ফিরবেন না’, পাসপোর্ট চাওয়াকে রাজনৈতিক স্টান্টবাজি বললেন চিফ প্রসিকিউটর ডিসেম্বরে দেশে ফেরার প্রস্তুতি? হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব রাজধানীর ১০০ ফিট সড়কে স্কুল বাসে আগুন প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে স্কুল ড্রেস, জুতা, মোজা ও ব্যাগ; বরাদ্দ ১,৯৫০ টাকা রিয়াদে পরপর বিকট বিস্ফোরণ, আগাম সতর্কতার জানাল সৌদি কর্তৃপক্ষ ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে : প্রধানমন্ত্রী সৌদির পূর্বাঞ্চল লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংস গ্রামপুলিশের বেতন বাড়ালেন প্রধানমন্ত্রী সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখলেই বেতন ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর