আপডেটঃ ২৮ অক্টোবর, ২০২৬
১১:৩৫ অপরাহ্ণ

কালীগঞ্জে বিষপানে গৃহবধুর আত্মহত্যা

আপডেটঃ ২৮ অক্টোবর, ২০২৬ | ১১:৩৫ ০ শেয়ার
কালীগঞ্জে বিষপানে গৃহবধুর আত্মহত্যা

গাজীপুরের কালীগঞ্জে পারিবারিক কলহের জেরে এক গৃহবধু বিষপানে আত্মহত্যা করেছেন।
থানা ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় আঠারো বছর আগে কালীগঞ্জের নাগরীর মাল্লা গ্রামের মোহাম্মদ আলীর কন্যা সুমি বেগমের সাথে পাশের হাটখোলা গ্রামের আব্দুল খালেকের পুত্র মোশারফ মিয়ার বিয়ে হয়। তাদের দুইটি সন্তান রয়েছে। মোশারফ মিয়া নেশাগ্রস্থ অবস্থায় প্রায় সময়ই তার স্ত্রীকে মারধরসহ নানাভাবে নির্যাতন করতো। পারিবারিক কলহের জেরে সুমি (৩৮) গত মঙ্গলবার রাতের যেকোন সময় বিষপান করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। বুধবার সকালে তার আত্মীয়স্বজন মৃত্যুর খবর পেয়ে কালীগঞ্জ থানায় অবহিত করলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনার পর মোশারফ ও তার পরিবারের সদস্যরা পালিয়ে যায়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ ও মামলা দায়েরে প্রস্তুতি প্রক্রিয়াধীন আছে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
‘শেখ হাসিনা আর দেশে ফিরবেন না’, পাসপোর্ট চাওয়াকে রাজনৈতিক স্টান্টবাজি বললেন চিফ প্রসিকিউটর ডিসেম্বরে দেশে ফেরার প্রস্তুতি? হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব রাজধানীর ১০০ ফিট সড়কে স্কুল বাসে আগুন প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে স্কুল ড্রেস, জুতা, মোজা ও ব্যাগ; বরাদ্দ ১,৯৫০ টাকা রিয়াদে পরপর বিকট বিস্ফোরণ, আগাম সতর্কতার জানাল সৌদি কর্তৃপক্ষ ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে : প্রধানমন্ত্রী সৌদির পূর্বাঞ্চল লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংস গ্রামপুলিশের বেতন বাড়ালেন প্রধানমন্ত্রী সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখলেই বেতন ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর