বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানার দ্রুত সুস্থতা ও সম্পূর্ণ রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছেন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী দ্বীন ইসলাম প্রধান।
বুধবার (২৮ অক্টোবর) বাদ জোহর নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী দ্বীন ইসলাম প্রধানের নিজ বাসভবনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে নাজমুল হক রানার শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত আরোগ্য ও সুস্থ জীবনে ফিরে আসা কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত সবাই তাঁর সুস্থতা কামনা করেন এবং তাঁর দ্রুত আরোগ্য লাভের জন্য আল্লাহর রহমত প্রার্থনা করেন।
এ সময় মেম্বার পদপ্রার্থী দ্বীন ইসলাম প্রধান বলেন, নাজমুল হক রানার দ্রুত সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাই। মহান আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থ করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেন।
দোয়া মাহফিল শেষে উপস্থিত সবার মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন