আপডেটঃ ২৮ অক্টোবর, ২০২৬
১১:২২ অপরাহ্ণ

কালীগঞ্জে ৪৫ লাখ টাকার মালামাল লুট, উদ্ধার ৬ লাখের গ্রেফতার ২

আপডেটঃ ২৮ অক্টোবর, ২০২৬ | ১১:২২ ০ শেয়ার
কালীগঞ্জে ৪৫ লাখ টাকার মালামাল লুট, উদ্ধার ৬ লাখের গ্রেফতার ২

গাজীপুরের কালীগঞ্জে ইলেকট্রিক সামগ্রীর দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক ও একটি পিকআপসহ প্রায় ৬ লাখ টাকার বৈদ্যুতিক ক্যাবল, ফ্যান ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুক্তাজুল ইসলাম।
পুলিশ জানায়, গত ১৩ অক্টোবর দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার তুমলিয়া ইউনিয়নের বোয়ালি মোড়ে অবস্থিত সুবাহান এন্টারপ্রাইজ নামের একটি ইলেকট্রিক সামগ্রীর দোকানের শাটার ভেঙে প্রবেশ করে ৫ থেকে ৬ জনের একটি ডাকাত দল। পরে তারা নগদ অর্থসহ প্রায় ৪৫ লাখ টাকার বৈদ্যুতিক ক্যাবল, ফ্যান ও অন্যান্য মালামাল ট্রাকে করে নিয়ে যায়।
এ ঘটনায় দোকানের মালিক সালাউদ্দিন আকন্দ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্ত এবং লুট হওয়া মালামাল উদ্ধারে গত ২৭ অক্টোবর রাতে অতিরিক্ত পুলিশ সুপার মুক্তাজুল ইসলামের নেতৃত্বে কালীগঞ্জ থানা-পুলিশের একটি দল ঢাকা মহানগর পুলিশের বাড্ডা থানাধীন বড় বেড়াইদ এলাকায় অভিযান চালায়। এ সময় আলতাব হোসেনের ছেলে রমজান এবং ঝালকাঠি সদর থানার রামচন্দ্রপুর গ্রামের মৃত মুনসুর আলীর ছেলে মিলন মিয়াকে গ্রেফতার করা হয়।
অভিযানে ডাকাতির কাজে ব্যবহৃত ঢাকা মেট্রো-ন-২০-১১৫৯ নম্বরের একটি ট্রাক, ঢাকা মেট্রো-ন-১৯-৮৩২৬ নম্বরের একটি পিকআপ এবং প্রায় ৬ লাখ টাকার বৈদ্যুতিক ক্যাবল, ফ্যানসহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়।
পরে গ্রেফতার দুজনকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানায়।
সংবাদ সম্মেলনে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন, ওসি (তদন্ত) মো. আশরাফুল ইসলাম ও মামলার তদন্ত কর্মকর্তা মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
‘শেখ হাসিনা আর দেশে ফিরবেন না’, পাসপোর্ট চাওয়াকে রাজনৈতিক স্টান্টবাজি বললেন চিফ প্রসিকিউটর ডিসেম্বরে দেশে ফেরার প্রস্তুতি? হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব রাজধানীর ১০০ ফিট সড়কে স্কুল বাসে আগুন প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে স্কুল ড্রেস, জুতা, মোজা ও ব্যাগ; বরাদ্দ ১,৯৫০ টাকা রিয়াদে পরপর বিকট বিস্ফোরণ, আগাম সতর্কতার জানাল সৌদি কর্তৃপক্ষ ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে : প্রধানমন্ত্রী সৌদির পূর্বাঞ্চল লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংস গ্রামপুলিশের বেতন বাড়ালেন প্রধানমন্ত্রী সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখলেই বেতন ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর