আসন্ন ৩নং চরপাতা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চরপাতা ইউনিয়ন বিএনপির সভাপতি ও বর্তমান চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আলী আজগর চৌধুরীর সমর্থনে এক বিশাল নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
ভোলা জেলা দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নে
সোমবার (২৬ অক্টোবর ২০২৬) বিকেল ৪টায় প্রার্থীর নিজ বাড়ি চৌধুরী বাড়ির দরজায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। নাগর মিয়ার সভাপতিত্বে আয়োজিত এই বৈঠকে শত শত নেতাকর্মী ও সাধারণ ভোটার উপস্থিত ছিলেন।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতখান উপজেলা কৃষক দলের সভাপতি আলমগীর মাস্টার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতখান উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজান। এছাড়াও অনুষ্ঠানে চরপাতা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী এবং এলাকার সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা চরপাতা ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বলেন, অবহেলিত ও বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং ৩নং চরপাতা ইউনিয়নকে একটি আধুনিক ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে আলহাজ্ব আলী আজগর চৌধুরীর কোনো বিকল্প নেই। এলাকার অবকাঠামোগত উন্নয়ন, জনগণের সুখে-দুঃখে পাশে থাকা এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আগামী নির্বাচনে তাকে চেয়ারম্যান পদে বিজয়ী করার জন্য তারা সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আলী আজগর চৌধুরী বলেন, "আমি ক্ষমতার জন্য নয়, বরং চরপাতা ইউনিয়নের সাধারণ মানুষের সেবক হয়ে আজীবন পাশে থাকতে চাই। আপনারা যদি আমাকে সুযোগ দেন, তবে এই ইউনিয়নকে একটি অন্যায় ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব।"তিনি আরও বলেন, "আলহাজ্ব হাফিজ ইব্রাহিম যে সিদ্ধান্ত দেবেন, এটাই আমি সিদ্ধান্ত হিসেবে মেনে নিব । ইনশাআল্লাহ, আমি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলে চরপাতার অসহায় পরিবারের পাশে থেকে কাজ করব। আমি কোনো টাকার লোভে রাজনীতি করি না, আল্লাহ আমাকে প্রচুর সম্পদের মালিক করেছেন; আমি আপনাদের সুখে-দুঃখে আজীবন পাশে থাকতে চাই।"
ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা শত শত ভোটারের অংশগ্রহণে ও প্রার্থীর পক্ষে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এই উঠান বৈঠক শেষ হয়।
আরও খবর
বরগুনার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা প্রশাসক
শাখারিয়াতে বাস কাউন্টারে গণমাধ্যমকর্মীকে মারধরের অভিযোগ, পুলিশের সহায়তায় উদ্ধার সাংবাদিক
বরগুনায় পার্কিং করা বিআরটিসি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
টেকনাফ পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের বর্ণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত
গুজব আতংক সৃষ্টি করে তাই সবাইকে সচেতন থাকতে হবে-ডিসি
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসককে মারতে উদ্যত, আনসারের হাতে আটক-১
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা
ক্ষমতার জন্য নয়, মানুষের সেবক হতে চাই: চরপাতা ইউনিয়ন নির্বাচনে আলী আজগর চৌধুরী

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন