আপডেটঃ ২৬ অক্টোবর, ২০২৬
১০:৩২ অপরাহ্ণ

দৌলতপুরে পুলিশের অভিযানে ৬ জন আটক, গাঁজা উদ্ধার ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

আপডেটঃ ২৬ অক্টোবর, ২০২৬ | ১০:৩২ ০ শেয়ার
দৌলতপুরে পুলিশের অভিযানে ৬ জন আটক, গাঁজা উদ্ধার ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের পৃথক অভিযানে গাঁজা উদ্ধার, গাঁজার গাছ জব্দ এবং সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ছয়জনকে আটক করা হয়েছে। অভিযানে ২০০ গ্রাম গাঁজা, এক কেজি গাঁজা এবং ৩০টি গাঁজার গাছ উদ্ধারের তথ্য পাওয়া গেছে।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ অক্টোবর বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার পিয়ারপুর এলাকায় অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজাসহ মিরপুর উপজেলার জীবন আলী (২৩) ও রুবেল শেখ (৫২) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে ১০০ গ্রাম করে গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১৬ হাজার টাকা।

একই দিন রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দৌলতখালী গ্রামের একটি জমিতে অভিযান চালায় পুলিশ। সেখানে মরিচ ও বেগুনের চাষের আড়ালে গাঁজার গাছ লাগানোর অভিযোগে ৩০টি গাঁজার গাছ উদ্ধার করা হয়। এ ঘটনায় জামাল মিস্ত্রি (৫৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

এদিকে, উপজেলার প্রাগপুর কলেজের সামনে থেকে এক কেজি গাঁজাসহ বাদশা ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি পাকুড়িয়া গ্রামের মৃত সুজন আলীর ছেলে।

অন্যদিকে, কাঞ্চননগর পঁচামাদিয়া গ্রামের আব্দুল মতিন নামে এক ব্যক্তিকে সাজাপ্রাপ্ত ও সিআর ওয়ারেন্টভুক্ত মামলায় আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে সাতটি সাজা ও ১৪টি সিআর ওয়ারেন্টসহ মোট ২১টি মামলার তথ্য রয়েছে। এ ছাড়া দুটি মামলার ওয়ারেন্টভুক্ত বাচ্চু নামের আরেক আসামিকেও গ্রেপ্তার করেছে পুলিশ।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানান, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নিয়মিত পৃথক অভিযান পরিচালনা করছে। এর ধারাবাহিকতায় গতকাল প্রতারণা, মাদক ও ওয়ারেন্ট-সংক্রান্ত মামলায় মোট ছয়জনকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
‘শেখ হাসিনা আর দেশে ফিরবেন না’, পাসপোর্ট চাওয়াকে রাজনৈতিক স্টান্টবাজি বললেন চিফ প্রসিকিউটর ডিসেম্বরে দেশে ফেরার প্রস্তুতি? হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব রাজধানীর ১০০ ফিট সড়কে স্কুল বাসে আগুন প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে স্কুল ড্রেস, জুতা, মোজা ও ব্যাগ; বরাদ্দ ১,৯৫০ টাকা রিয়াদে পরপর বিকট বিস্ফোরণ, আগাম সতর্কতার জানাল সৌদি কর্তৃপক্ষ ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে : প্রধানমন্ত্রী সৌদির পূর্বাঞ্চল লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংস গ্রামপুলিশের বেতন বাড়ালেন প্রধানমন্ত্রী সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখলেই বেতন ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর