কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ও সহকারী পরিচালক ডা. নূর মো. শামসুল আলমের বিরুদ্ধে পেশাগত দায়িত্ব পালনরত এক সাংবাদিককে মোবাইল ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ, ‘তুই-তুকারি’ এবং মানহানিকর বক্তব্য দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
ভুক্তভোগী সাংবাদিক মো. মাহফুজুল হক খান জিকু (এন্টার টিভি-এর কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি) সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৩:৩০ মিনিটের সময় তিনি হাসপাতালের চিকিৎসাধীন রোগীদের প্রাপ্ত সেবা নিশ্চিতকরণ ও বিভিন্ন অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে যান। সেখানে রোগীদের মুখে হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার বিভিন্ন অভিযোগ শুনে তিনি তার ব্যবহৃত মোবাইল ফোন নম্বর (০১৩১২-৩০৭১৭০) থেকে ভারপ্রাপ্ত পরিচালক ডা. নূর মো. শামসুল আলমের দাপ্তরিক ও ব্যক্তিগত মোবাইল নম্বরে (০১৭০১-২৪৮২০৯) কল করেন।
অভিযোগে প্রকাশ, ফোনালাপে হাসপাতালের চিকিৎসাসেবার অব্যবস্থাপনা ও রোগীদের অভিযোগের বিষয়টি ভদ্রভাবে তুলে ধরলে ভারপ্রাপ্ত পরিচালক হুট করে ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি সাংবাদিক মাহফুজুল হক খানের সঙ্গে অত্যন্ত ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন এবং ‘তুই-তুকারি’ করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে তিনি রাজনৈতিক ও অবান্তর প্রসঙ্গ টেনে অত্যন্ত অশালীন মন্তব্য করেন এবং ক্ষমতার অপব্যবহার করে সংযোগ কেটে দেন।
ঘটনার সময় সাংবাদিক মাহফুজুল হকের মোবাইল ফোনটি লাউড স্পিকার দেওয়া থাকায় সেখানে উপস্থিত অন্যান্য সহকর্মী সাংবাদিকবৃন্দ এবং বেশ কয়েকজন রোগীর স্বজন এই অপেশাদার ও কুরুচিপূর্ণ ভাষা নিজ কানে শোনেন। এতে উপস্থিত সবাই অত্যন্ত মর্মাহত, লজ্জিত ও ক্ষুব্ধ হন। পরবর্তীতে বিষয়টি সাংবাদিক মহলে ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার ঝড় ওঠে এবং তা দ্রুত ভাইরাল হয়।
ভুক্তভোগী সাংবাদিক ও স্থানীয় সচেতন মহল জানান, ডা. নূর মো. শামসুল আলমের এ ধরনের অপেশাদার ও দাম্ভিক আচরণ নতুন নয়। ইতিপূর্বেও সাধারণ রোগী ও অনেক গণমাধ্যমকর্মী তার দুর্ব্যবহারের শিকার হয়েছেন। একজন সরকারি দায়িত্বশীল পদে থেকে সাধারণ নাগরিক ও সংবাদকর্মীদের প্রতি এমন রুক্ষ আচরণ সরকারি চাকরি বিধিমালা ও শিষ্টাচার বহির্ভূত।
এ ঘটনায় সাংবাদিক সমাজসহ ভুক্তভোগী সাংবাদিক সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ডা. নূর মো. শামসুল আলমের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।
আরও খবর
বরগুনার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা প্রশাসক
শাখারিয়াতে বাস কাউন্টারে গণমাধ্যমকর্মীকে মারধরের অভিযোগ, পুলিশের সহায়তায় উদ্ধার সাংবাদিক
বরগুনায় পার্কিং করা বিআরটিসি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
টেকনাফ পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের বর্ণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত
গুজব আতংক সৃষ্টি করে তাই সবাইকে সচেতন থাকতে হবে-ডিসি
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসককে মারতে উদ্যত, আনসারের হাতে আটক-১
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা
কিশোরগঞ্জ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালকের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন