আপডেটঃ ২৫ অক্টোবর, ২০২৬
১০:৫৬ অপরাহ্ণ

​কিশোরগঞ্জে এসআরবির অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক

আপডেটঃ ২৫ অক্টোবর, ২০২৬ | ১০:৫৬ ০ শেয়ার
​কিশোরগঞ্জে এসআরবির অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক

দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের গ্রেফতারে নিয়মিত অভিযানের অংশ হিসেবে কিশোরগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে মাদক মামলায় আদালতের ২ বছরের সাজাপ্রাপ্ত ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। ​রোববার (২৫ অক্টোবর) দুপুরে সিপিসি-২, এসআরবি-১৪, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল এই সফল অভিযান পরিচালনা করে। মোঃ এসিন মিয়া প্রকাশ ইয়াছিন (২৪), পিতা- মতিউর রহমান, সাং- মনিপুরঘাট (চুলিপাড়া), থানা ও জেলা- কিশোরগঞ্জ। তিনি কিশোরগঞ্জ সদর থানার মাদক মামলা নং-৩৬(৫)২৪ এবং জিআর-২৩৬/২৪ এর সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন।এসআরবি সূত্র জানায়, গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির নিখুঁত সহায়তার ভিত্তিতে ২৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দে দুপুর ১২:৫০ ঘটিকায় কিশোরগঞ্জ সদর উপজেলার আমরিতলা মনিপুর এলাকায় একটি ঝটিকা অভিযান পরিচালনা করে সিপিসি-২, এসআরবি-১৪ এর আভিযানিক দল। অভিযানে দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইয়াছিন মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয় দলটি।
​প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় ওয়ারেন্ট তামিলকারী অফিসারের নিকট হস্তান্তর করা হয়েছে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
‘শেখ হাসিনা আর দেশে ফিরবেন না’, পাসপোর্ট চাওয়াকে রাজনৈতিক স্টান্টবাজি বললেন চিফ প্রসিকিউটর ডিসেম্বরে দেশে ফেরার প্রস্তুতি? হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব রাজধানীর ১০০ ফিট সড়কে স্কুল বাসে আগুন প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে স্কুল ড্রেস, জুতা, মোজা ও ব্যাগ; বরাদ্দ ১,৯৫০ টাকা রিয়াদে পরপর বিকট বিস্ফোরণ, আগাম সতর্কতার জানাল সৌদি কর্তৃপক্ষ ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে : প্রধানমন্ত্রী সৌদির পূর্বাঞ্চল লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংস গ্রামপুলিশের বেতন বাড়ালেন প্রধানমন্ত্রী সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখলেই বেতন ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর