আপডেটঃ ২৫ অক্টোবর, ২০২৬
৯:১৬ অপরাহ্ণ

তরুণরাই ভবিষ্যৎ, নিশ্চিত করতে হবে সুশিক্ষা: চীফ হুইপ নুরুল ইসলাম মণি

আপডেটঃ ২৫ অক্টোবর, ২০২৬ | ৯:১৬ ০ শেয়ার
তরুণরাই ভবিষ্যৎ, নিশ্চিত করতে হবে সুশিক্ষা: চীফ হুইপ নুরুল ইসলাম মণি

তরুণদের সুশিক্ষা, কর্মসংস্থান ও স্বাবলম্বী হওয়ার সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেন, দারিদ্র্য, বেকারত্ব ও ভবিষ্যৎ অনিশ্চয়তা মোকাবিলা ছাড়া মানসিক সুস্থতা নিশ্চিত করা সম্ভব নয়।

আজ (রবিবার) রাজধানীর ধানমন্ডিতে ঢাকা আহ্ছানিয়া মিশন আয়োজিত বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২৬-এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চীফ হুইপ বলেন, তরুণদের মাদকাসক্তি থেকে দূরে রাখতে চিকিৎসা ও পুনর্বাসনের পাশাপাশি দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরি করতে হবে। একই সঙ্গে সামাজিক সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জোরদার করতে হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর কৃষিঋণ মওকুফ, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো উদ্যোগ মানুষের অর্থনৈতিক দুশ্চিন্তা কমাতে সহায়ক হবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। অধ্যাপক ড. গোলাম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অধ্যাপক ড. আবু তৈয়ব আবু আহমেদ, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রধান ও পরিচালক ডা. সাইফুন্নাহার সুমি, স্বাস্থ্য ও পুষ্টি সেক্টরের পরিচালক ড. ইকবাল মাসুদ, ড. নায়লা পারভীনসহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
‘শেখ হাসিনা আর দেশে ফিরবেন না’, পাসপোর্ট চাওয়াকে রাজনৈতিক স্টান্টবাজি বললেন চিফ প্রসিকিউটর ডিসেম্বরে দেশে ফেরার প্রস্তুতি? হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব রাজধানীর ১০০ ফিট সড়কে স্কুল বাসে আগুন প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে স্কুল ড্রেস, জুতা, মোজা ও ব্যাগ; বরাদ্দ ১,৯৫০ টাকা রিয়াদে পরপর বিকট বিস্ফোরণ, আগাম সতর্কতার জানাল সৌদি কর্তৃপক্ষ ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে : প্রধানমন্ত্রী সৌদির পূর্বাঞ্চল লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংস গ্রামপুলিশের বেতন বাড়ালেন প্রধানমন্ত্রী সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখলেই বেতন ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর