আপডেটঃ ২৫ অক্টোবর, ২০২৬
৯:০৫ অপরাহ্ণ

কিশোরগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলার প্রধান আসামি বায়েজিদ ঢাকায় গ্রেফতার

আপডেটঃ ২৫ অক্টোবর, ২০২৬ | ৯:০৫ ০ শেয়ার
কিশোরগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলার প্রধান আসামি বায়েজিদ ঢাকায় গ্রেফতার

স্কুলপড়ুয়া ১৪ বছরের এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি মোঃ বায়েজিদ মিয়াকে (২০) রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গত ২৪ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দে ডিএমপির উত্তরা পূর্ব থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
​মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। প্রতিবেশী হওয়ার সুবাদে অভিযুক্ত বায়েজিদ বিদ্যালয়ে যাতায়াতের পথে নিয়মিত তাকে উত্ত্যক্ত ও ভয়ভীতি দেখাতো। বিষয়টি কিশোরী তার পরিবারকে জানালে, তার পরিবার অভিযুক্তের পরিবারকে বিষয়টি জানিয়ে সতর্ক করে। এতে ক্ষিপ্ত হয়ে গত ১৪ জুন ২০২৬ খ্রিষ্টাব্দে দুপুর আড়াইটার দিকে ফাঁকা ঘরে কিশোরীকে একা পেয়ে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে বায়েজিদ।
​এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে বিজ্ঞ শিশু সহিংসতা ট্রাইব্যুনাল, কিশোরগঞ্জে একটি পিটিশন মামলা দায়ের করেন। পরবর্তীতে আদালতের আদেশে কটিয়াদী থানায় গত ১০ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ৯(১) ধারায় নিয়মিত মামলা (নম্বার-০৯) রুজু হয়।
​মামলার তদন্তকারী কর্মকর্তার অধিযাচনের প্রেক্ষিতে পলাতক আসামিকে গ্রেফতারে ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে সিপিসি-২, এসআরবি-১৪, কিশোরগঞ্জ-এর আভিযানিক দল।
​এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির বর্তমান অবস্থান নিশ্চিত করা হয়। পরবর্তীতে ২৪ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দে দুপুর ২টা ৫ মিনিটে এসআরবি-১, সিপিসি-১, উত্তরা, ঢাকার সহযোগিতায় ডিএমপির উত্তরা পূর্ব থানা এলাকায় সফল অভিযান চালিয়ে মামলার পলাতক প্রধান আসামি মোঃ বায়েজিদ মিয়াকে গ্রেফতার করা হয়।
​গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
‘শেখ হাসিনা আর দেশে ফিরবেন না’, পাসপোর্ট চাওয়াকে রাজনৈতিক স্টান্টবাজি বললেন চিফ প্রসিকিউটর ডিসেম্বরে দেশে ফেরার প্রস্তুতি? হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব রাজধানীর ১০০ ফিট সড়কে স্কুল বাসে আগুন প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে স্কুল ড্রেস, জুতা, মোজা ও ব্যাগ; বরাদ্দ ১,৯৫০ টাকা রিয়াদে পরপর বিকট বিস্ফোরণ, আগাম সতর্কতার জানাল সৌদি কর্তৃপক্ষ ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে : প্রধানমন্ত্রী সৌদির পূর্বাঞ্চল লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংস গ্রামপুলিশের বেতন বাড়ালেন প্রধানমন্ত্রী সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখলেই বেতন ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর