প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরকে কেন্দ্র করে স্থগিত করা হয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি—একনেকের নির্ধারিত বৈঠক। এতে প্রায় ৯ হাজার কোটি টাকা ব্যয়ে প্রস্তাবিত ১৫টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন প্রক্রিয়া পিছিয়ে গেছে।
রোববার, ২৫ অক্টোবর রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এতে সভাপতিত্ব করার কথা ছিল প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন তারেক রহমানের। তবে শেষ মুহূর্তে বৈঠক স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারি সিদ্ধান্তে কারণ হিসেবে অনিবার্য পরিস্থিতির কথা উল্লেখ করা হয়েছে। পরিকল্পনা কমিশনের দায়িত্বশীল কর্মকর্তাদের বরাতে জানা গেছে, রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর জাপানের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে। সফরের আগে গুরুত্বপূর্ণ দাপ্তরিক কাজ শেষ করার বিষয়টি বিবেচনায় নিয়ে বৈঠক স্থগিত করা হয়েছে। স্থগিত বৈঠকে অনুমোদনের জন্য ১৫টি উন্নয়ন প্রকল্প উপস্থাপনের প্রস্তুতি ছিল। এসব প্রকল্পে মোট ব্যয় প্রস্তাব করা হয়েছিল প্রায় ৯ হাজার কোটি টাকা। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে তিতাস গ্যাসক্ষেত্রে তিতাস-৩২ ও তিতাস-৩৩ নামে দুটি মূল্যায়ন ও উন্নয়ন গ্যাসকূপ খনন, নেত্রকোনা বিশ্ববিদ্যালয় স্থাপন, বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধা সম্প্রসারণ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ক্ষতিগ্রস্ত সড়ক, নর্দমা ও ফুটপাত উন্নয়ন। এ ছাড়া বাংলাদেশ পুলিশের জন্য বিশেষায়িত ও অপারেশনাল যানবাহন কেনা এবং দেশের পাঁচটি মেডিকেল কলেজে নিউক্লিয়ার মেডিসিন সেন্টার স্থাপনের প্রকল্পও অনুমোদনের অপেক্ষায় ছিল। বৈঠক স্থগিত হওয়ায় এসব প্রকল্পের অনুমোদন এখন পরবর্তী একনেক সভার ওপর নির্ভর করছে। তবে নতুন বৈঠকের তারিখ এখনো জানানো হয়নি।আরও খবর
কারাগারে এমপি গাজী নজরুল, সংসদে জানালেন স্পিকার
২১ জানুয়ারি প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়নে ভোট
১২ দফা দাবিতে প্রেস ক্লাবের সামনে শ্রমিক সমাবেশ, রাজধানীতে অটোরিকশা সংকট
‘শেখ হাসিনা আর দেশে ফিরবেন না’, পাসপোর্ট চাওয়াকে রাজনৈতিক স্টান্টবাজি বললেন চিফ প্রসিকিউটর
৫৫ তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে বরগুনায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে স্কুল ড্রেস, জুতা, মোজা ও ব্যাগ; বরাদ্দ ১,৯৫০ টাকা
জুলাইকে স্বীকৃতি নয় বিএনপির দ্বিচারিতা নিয়ে হাসনাতের প্রশ্ন
একনেকের বৈঠক স্থগিত, আটকে গেল ১৫ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন