লালমনিরহাটের পাটগ্রামে প্রকাশ্যে মাদক সেবনের দায়ে মো. তোফাজ্জল হোসেন (৩০) নামে এক যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলার রসুলগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্ত তোফাজ্জল হোসেন রসুলগঞ্জ গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আখতারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা লঙ্ঘন করে প্রকাশ্যে মাদক সেবনের দায়ে তাঁকে এ দণ্ড দেন।
এ সময় পাটগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) শাহিনুর আলমের নেতৃত্বে পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন