আপডেটঃ ২৪ অক্টোবর, ২০২৬
৯:৩১ অপরাহ্ণ

বন্দরে থানা পুলিশ'য়ের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ কুখ্যাত ৩ ডাকাত গ্রেফতার

আপডেটঃ ২৪ অক্টোবর, ২০২৬ | ৯:৩১ ০ শেয়ার
বন্দরে থানা পুলিশ'য়ের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ কুখ্যাত ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জ বন্দরে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ কুখ্যাত ডাকাত খোকন চোক্কা (৩৬) ও তার সহযোগী মোঃ পারভেজ (২৮) এবং মোঃ মঞ্জুর (৫০'দের গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলন করে এ তথ্য নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জামাল উদ্দিন ।
সংবাদ সম্মেলনে ওসি উপস্থিত গণমাধ্যম কর্মীদের জানায়, নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান'য়ের দিক-নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) তারেক আল মেহেদী ও অতিরিক্ত পুলিশ সুপার "খ" সার্কেল দীপংকর ঘোষ'দের সঠিক তত্ত্বাবধায়নে বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ জামাল উদ্দিন'য়ের প্রত্যক্ষ নেতৃত্বে ও অংশ গ্রহনে ইন্সপেক্টর (তদন্ত) মোঃ মিজানুর রহমান, এসআই আবদুল আলীম, এসআই মামুন ইসলাম, এসআই ইয়াসিন আরাফাত সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বন্দর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ উল্লেখিতদের গ্রেফতার করতে সক্ষম হয়। এর আগে গত শুক্রবার (২৩ অক্টোবর) রাত অনুমান ১০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানাধীন সোনাচড়া ও রামনগর সাকিনস্থ বায়তুল মামুর জামে মসজিদের পিছনে তিন রাস্তার মোড় এলাকায় অভিযান পরিচালনা করে তাদের'কে গ্রেফতার করা হয়। ধৃত চোক্কা @ খোকন নাসিক ২৬ নং ওয়ার্ড'য়ের সোনাচরা এলাকার আব্দুল লতিফের ছেলে, ও ধৃত পারভেজ একই ওয়ার্ড'য়ের রামনগর এলাকার ফয়েজ আহম্মেদের ছেলে এবং ধৃত মঞ্জুর একই এলাকার মৃত সৈয়দ আলীর ছেলে। গ্রেফতারকৃতদের নিকট হতে দেশীয় অস্ত্র ১ টি লোহার তৈরী কাঠের বাটযুক্ত রামদা যাহার দৈর্ঘ্য অনুমান ২৩০ ইঞ্চি, ১ টি প্লাস্টিকের বাটযুক্ত ছুড়ি যাহার দৈর্ঘ অনুমান ১০.৫ ইঞ্চি, ১ টি লোহার তৈরি চাপাতি যাহার দৈর্ঘ্য ১৩০ ইঞ্চি, ১টি কালো কস্টেপ দ্বারা পেচানো ছুড়ি যাহার দৈর্ঘ্য অনুমান ৭” ইঞ্চি, ২টি হলুদ রংয়ের প্লাস্টিকের বাটযুক্ত ছুড়ি যাহার দৈর্ঘ্য অনুমান যথাক্রমে ৮০ ইঞ্চি, ১টি লাল রংয়ের প্লাস্টিকের কভারযুক্ত তার কাটার প্লাস, ১ টি লোহার তৈরী কাঠের বাটযুক্ত রামদা যাহার দৈর্ঘ্য অনুমান ২৩০ ইঞ্চি, ১টি প্লাস্টিকের বাটযুক্ত ছুড়ি যাহার দৈর্ঘ অনুমান ১০.৫ ইঞ্চি, ১ টি লোহার তৈরি চাপাতি যাহার দৈর্ঘ্য ১৩০ ইঞ্চি, ১টি কালো কস্টেপ দ্বারা পেচানো ছুড়ি যাহার দৈর্ঘ্য অনুমান ৭ ইঞ্চি, ২টি হলুদ রংয়ের প্লাস্টিকের বাটযুক্ত ছুড়ি যাহার দৈর্ঘ্য অনুমান যথাক্রমে ৮০ ইঞ্চি ও১টি লাল রংয়ের প্লাস্টিকের কভারযুক্ত তার কাটার প্লাস উদ্ধার করা হয়। পুলিশ'য়ের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে ডাকাতি সংগঠনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে ব্যবহারের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে উল্লেখিত অস্র রাখার কথা স্বীকার করে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ৩৯৯/৪০২ পেনাল কোড-১৮৬০ সংশ্লিষ্ট ধারায় থানায় নিয়মিত মামলা নং-৪৩, তাং-২৪/১০/২৬ইং রুজু করা হয়েছে। এ ছাড়াও গ্রেফতারকৃত খোকন'য়ের বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলাসহ ১১ টি মামলা চলমান ও ৫ টি গ্রেফতারী পরোয়ানা রয়েছে, ও পারভেজ'য়ের বিরুদ্ধ ১ টি ডাকাতি প্রস্তুতি মামলা চলমান ও ১ টি গ্রেফাতারী পরোয়ানা রয়েছে, এবং মঞ্জুর'য়ের বিরুদ্ধ ১ টি ডাকাতি প্রস্তুতি মামলা সহ মোট ৩ টি মামলা চলমান রয়েছে।মাদকসহ যেকোন অপরাধ দমনে বন্দর থানা পুলিশের অভিযান অব্যাহত আছে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
‘শেখ হাসিনা আর দেশে ফিরবেন না’, পাসপোর্ট চাওয়াকে রাজনৈতিক স্টান্টবাজি বললেন চিফ প্রসিকিউটর ডিসেম্বরে দেশে ফেরার প্রস্তুতি? হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব রাজধানীর ১০০ ফিট সড়কে স্কুল বাসে আগুন প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে স্কুল ড্রেস, জুতা, মোজা ও ব্যাগ; বরাদ্দ ১,৯৫০ টাকা রিয়াদে পরপর বিকট বিস্ফোরণ, আগাম সতর্কতার জানাল সৌদি কর্তৃপক্ষ ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে : প্রধানমন্ত্রী সৌদির পূর্বাঞ্চল লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংস গ্রামপুলিশের বেতন বাড়ালেন প্রধানমন্ত্রী সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখলেই বেতন ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর