আপডেটঃ ২১ অক্টোবর, ২০২৬
১১:২৯ অপরাহ্ণ

বরগুনায় সরকারি অনুদান পেলেন ১৬ সাংবাদিক

আপডেটঃ ২১ অক্টোবর, ২০২৬ | ১১:২৯ ০ শেয়ার
বরগুনায় সরকারি অনুদান পেলেন ১৬ সাংবাদিক

বরগুনায় আর্থিক অসচ্ছলতা ও চিকিৎসাসংকটে থাকা ১৬ সাংবাদিককে ৮ লাখ টাকার অনুদান দিয়েছে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। বুধবার (২১ অক্টোবর) দুপুরে বরগুনা সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তাঁদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।চলতি অর্থবছরের আওতায় দেওয়া এ সহায়তা আর্থিক সংকটে থাকা সাংবাদিকদের পেশাগত ও ব্যক্তিগত প্রতিকূলতা মোকাবিলায় ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।বরগুনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম হারুন-অর রশিদ রিঙ্কুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পরিচালক (প্রশাসন ও অর্থ) এ বি এম রফিকুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক ইউনিয়নের জ্যেষ্ঠ সহসভাপতি মুশফিক আরিফ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইশতিয়াক আহমেদ এবং বরগুনা জেলা বিএনপির সদস্যসচিব এস এম হুমায়ুন হাসান শাহীন।বক্তারা বলেন, নানা প্রতিকূলতার মধ্যেও সাংবাদিকেরা সমাজের অনিয়ম, দুর্নীতি ও সাধারণ মানুষের দুর্ভোগের চিত্র তুলে ধরেন। তাঁদের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা জনসচেতনতা তৈরি এবং দেশের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।তাঁরা আরও বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি অনেক সাংবাদিক আর্থিক সংকট, অসুস্থতা ও চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে সমস্যায় পড়েন। এ অবস্থায় তাঁদের পাশে দাঁড়ানো এবং কল্যাণে কার্যকর সহায়তা নিশ্চিত করা জরুরি। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এ উদ্যোগ সংকটে থাকা সাংবাদিকদের সহায়তা করবে।অনুষ্ঠানে বরগুনার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে কর্মরত ১৬ সাংবাদিকের হাতে মোট ৮ লাখ টাকার অনুদানের চেক তুলে দেওয়া হয়। এ সময় জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
‘শেখ হাসিনা আর দেশে ফিরবেন না’, পাসপোর্ট চাওয়াকে রাজনৈতিক স্টান্টবাজি বললেন চিফ প্রসিকিউটর ডিসেম্বরে দেশে ফেরার প্রস্তুতি? হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব রাজধানীর ১০০ ফিট সড়কে স্কুল বাসে আগুন প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে স্কুল ড্রেস, জুতা, মোজা ও ব্যাগ; বরাদ্দ ১,৯৫০ টাকা রিয়াদে পরপর বিকট বিস্ফোরণ, আগাম সতর্কতার জানাল সৌদি কর্তৃপক্ষ ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে : প্রধানমন্ত্রী সৌদির পূর্বাঞ্চল লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংস গ্রামপুলিশের বেতন বাড়ালেন প্রধানমন্ত্রী সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখলেই বেতন ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর