আপডেটঃ ২০ অক্টোবর, ২০২৬
২:৪২ অপরাহ্ণ

বন্দরের দিঘলদী হুজুর বাড়ী মাদরাসায় দ্বীন ইসলাম প্রধানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেটঃ ২০ অক্টোবর, ২০২৬ | ২:৪২ ০ শেয়ার
বন্দরের দিঘলদী হুজুর বাড়ী মাদরাসায় দ্বীন ইসলাম প্রধানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের দিঘলদী হুজুর বাড়ী ফয়যানে হাসান মাদরাসাতুল মদিনা মাদ্রাসায়। কলাগাছিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী দ্বীন ইসলাম প্রধানের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) বাদ যোহর নামাজের পর মাসায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত মুসল্লিরা সকলের মা-বাবার সুস্বাস্থ্য, শান্তি ও কল্যাণ কামনা করেন। পাশাপাশি দেশ, জাতি ও সমাজের সার্বিক শান্তি, সমৃদ্ধি এবং দেশবাসীর মঙ্গল কামনায় মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া মাহফিল শেষে মাদরাসার শিক্ষার্থী ও উপস্থিত মুসল্লিদের জন্য খাবারের আয়োজন করা হয়। এ সময় সবাই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একসঙ্গে খাবার গ্রহণ করেন।

এ সময় ৫নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী দ্বীন ইসলাম প্রধান বলেন, “মাদরাসার শিক্ষার্থীরা আমাদের সমাজেরই একটি গুরুত্বপূর্ণ অংশ। তাদের পাশে দাঁড়ানো এবং তাদের কল্যাণে কাজ করা আমাদের নৈতিক দায়িত্ব। আমি সবসময় সামর্থ্য অনুযায়ী মাদরাসার শিক্ষার্থীসহ অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার চেষ্টা করব। মহান আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো ও জনকল্যাণমূলক কাজ করার তৌফিক দান করেন।”

তিনি আরও বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানের কল্যাণে কাজ করা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে সমাজে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করা সম্ভব।

আসন্ন নির্বাচনে কলাগাছিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী দ্বীন ইসলাম প্রধান ওয়ার্ডবাসীসহ সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। তিনি বলেন, সকলের দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে এলাকার মানুষের কল্যাণে কাজ করতে চান। মহান আল্লাহ যেন তাঁকে মানুষের সেবা করার এবং এলাকার উন্নয়নে ভূমিকা রাখার তৌফিক দান করেন—এ জন্য তিনি সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

দোয়া মাহফিলে দেশ, জাতি, সমাজ ও সর্বস্তরের মানুষের সার্বিক কল্যাণ কামনা করে মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
‘শেখ হাসিনা আর দেশে ফিরবেন না’, পাসপোর্ট চাওয়াকে রাজনৈতিক স্টান্টবাজি বললেন চিফ প্রসিকিউটর ডিসেম্বরে দেশে ফেরার প্রস্তুতি? হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব রাজধানীর ১০০ ফিট সড়কে স্কুল বাসে আগুন প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে স্কুল ড্রেস, জুতা, মোজা ও ব্যাগ; বরাদ্দ ১,৯৫০ টাকা রিয়াদে পরপর বিকট বিস্ফোরণ, আগাম সতর্কতার জানাল সৌদি কর্তৃপক্ষ ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে : প্রধানমন্ত্রী সৌদির পূর্বাঞ্চল লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংস গ্রামপুলিশের বেতন বাড়ালেন প্রধানমন্ত্রী সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখলেই বেতন ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর