আপডেটঃ ১৯ অক্টোবর, ২০২৬
১০:১০ অপরাহ্ণ

কবি ও সাংবাদিক সাব্বির আহমেদ সেন্টুর জন্মদিন উদযাপন করলো নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি

আপডেটঃ ১৯ অক্টোবর, ২০২৬ | ১০:১০ ০ শেয়ার
কবি ও সাংবাদিক সাব্বির আহমেদ সেন্টুর জন্মদিন উদযাপন করলো নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি

কবি, সাহিত্যিক ও সাংবাদিক সাব্বির আহমেদ সেন্টুর জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি।

আজ সোমবার (১৯-১০-২০২৬ ইং) নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির উদ্যোগে সংগঠনের কার্যালয়ে সন্ধ্যার পর কবি, সাংবাদিক, নাট্যকারসহ বিভিন্ন গুণে গুণান্বিত সাব্বির আহমেদ সেন্টুর জন্মদিন উদযাপন করা হয়।

এ সময় সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সভাপতি মো: শফিকুল ইসলাম আরজু, সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, সহ-সভাপতি মোঃ আসলাম,কাজী আনিসুল হক হিরা,জসিম উদ্দিন, ওয়ারদে রহমান, বন্দর থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ডি এম মাইনুদ্দিন,সেকান্দার মাস্টার, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জহিরুল ইসলাম মিন্টু, তারেকসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে কেক কাটা ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে সাব্বির আহমেদ সেন্টুকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত সাংবাদিক ও সাহিত্যিকরা তাঁর কর্মময় জীবন ও সাহিত্য-সাংবাদিকতায় অবদানের কথা তুলে ধরেন। সাব্বির আহমেদ সেন্টুকে নিবেদন করে কবিতা পাঠ করেন কবি জহিরুল ইসলাম মিন্টু।

এ সময় সাব্বির আহমেদ সেন্টু বলেন, সাংবাদিক সহকর্মী ও শুভানুধ্যায়ীদের ভালোবাসা ও শুভেচ্ছায় আমি সত্যিই আপ্লুত। এই ভালোবাসাই আমার আগামী দিনের পথচলার প্রেরণা। সত্য ও মানবতার পক্ষে লেখালেখি এবং সাংবাদিকতা অব্যাহত রাখতে চাই। সকলের দোয়া ও ভালোবাসা কামনা করছি।

নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ বলেন, সাব্বির আহমেদ সেন্টু একজন বহুমুখী প্রতিভার অধিকারী। কবিতা, সাহিত্য, নাটক ও সাংবাদিকতা— সব ক্ষেত্রেই তাঁর সরব পদচারণা। নারায়ণগঞ্জের সাংবাদিক সমাজের জন্য তিনি একজন অনুপ্রেরণার নাম। তাঁর সুস্থতা, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
‘শেখ হাসিনা আর দেশে ফিরবেন না’, পাসপোর্ট চাওয়াকে রাজনৈতিক স্টান্টবাজি বললেন চিফ প্রসিকিউটর ডিসেম্বরে দেশে ফেরার প্রস্তুতি? হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব রাজধানীর ১০০ ফিট সড়কে স্কুল বাসে আগুন প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে স্কুল ড্রেস, জুতা, মোজা ও ব্যাগ; বরাদ্দ ১,৯৫০ টাকা রিয়াদে পরপর বিকট বিস্ফোরণ, আগাম সতর্কতার জানাল সৌদি কর্তৃপক্ষ ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে : প্রধানমন্ত্রী সৌদির পূর্বাঞ্চল লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংস গ্রামপুলিশের বেতন বাড়ালেন প্রধানমন্ত্রী সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখলেই বেতন ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর