আপডেটঃ ১৯ অক্টোবর, ২০২৬
৮:৪৭ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক বডিবিল্ডিং প্রতিযোগিতায় প্রথম স্থান ও তৃতীয় স্থানে বাংলাদেশের তাইহান সোয়াদ

আপডেটঃ ১৯ অক্টোবর, ২০২৬ | ৮:৪৭ ০ শেয়ার
আন্তর্জাতিক বডিবিল্ডিং প্রতিযোগিতায় প্রথম স্থান ও তৃতীয় স্থানে বাংলাদেশের তাইহান সোয়াদ

সিঙ্গাপুরে আয়োজিত আন্তর্জাতিক ফিটনেস ও বডিবিল্ডিং প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে অংশগ্রহণ করে বাংলাদেশকে প্রশংসায় ভূষিত করেন তাইহান তাবাসসির সোয়াদ।

রবিবার (১৮ অক্টোবর) দুপুরে ফিটনেস ইন্টারন্যাশনাল ফেডারেশন এর উদ্যোগে আয়োজিত ‘FIF World Imperial Cup 2026 সিঙ্গাপুরের ‘Festival Arts Theatre, Our Tampines Hub’-এ অনুষ্ঠিত হয়।

এসময় মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক মঞ্চে তাইহান সোয়াদ মর্যাদাপূর্ণ ‘Mr. Asia’ শিরোপার লড়াইয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে প্রশংসায় ভূষিত হন ।

বিশ্বের বিভিন্ন দেশের অ্যাথলেটদের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতায় প্রো বডিবিল্ডিং ৯০ কেজি বিভাগে স্বর্ণ পদক, নভিস বডিবিল্ডিং বিভাগে ব্রোঞ্জ পদক ও নভিস ক্লাসিক ফিজিক বিভাগে ব্রোঞ্জ পদক অর্জন এবং সার্টিফিকেট প্রদান করা হয়।

লাল-সবুজের পতাকা বিশ্বমঞ্চে উঁচিয়ে ধরার এই যাত্রায় দেশের ক্রীড়াপ্রেমীরা তাইহান সোয়াদের অভূতপূর্ব সাফল্য ও উজ্জ্বল অর্জন কামনা করেছেন। তাঁর এই অংশগ্রহণ বাংলাদেশের ফিটনেস ও বডিবিল্ডিং অঙ্গনের জন্য অত্যন্ত গর্ব ও সম্মানের।

তাইহান তাবাসসির সোয়াদের সাফল্যে তার পরিবার দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন, সেই সাথে আগামী ২৩ অক্টোবর সিঙ্গাপুর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবেন বলেও জানান ।

তাইহান সোয়াদ সামাজিক সংগঠন 'HWPL & BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা'র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
‘শেখ হাসিনা আর দেশে ফিরবেন না’, পাসপোর্ট চাওয়াকে রাজনৈতিক স্টান্টবাজি বললেন চিফ প্রসিকিউটর ডিসেম্বরে দেশে ফেরার প্রস্তুতি? হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব রাজধানীর ১০০ ফিট সড়কে স্কুল বাসে আগুন প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে স্কুল ড্রেস, জুতা, মোজা ও ব্যাগ; বরাদ্দ ১,৯৫০ টাকা রিয়াদে পরপর বিকট বিস্ফোরণ, আগাম সতর্কতার জানাল সৌদি কর্তৃপক্ষ ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে : প্রধানমন্ত্রী সৌদির পূর্বাঞ্চল লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংস গ্রামপুলিশের বেতন বাড়ালেন প্রধানমন্ত্রী সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখলেই বেতন ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর