গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নে পারিবারিক জমি-সংক্রান্ত বিরোধের জেরে সোহরাবের পরিবারের ওপর হামলা, মারধর, স্বর্ণালংকার ও নগদ টাকা লুটপাট এবং বসতবাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে মাহাবুর ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে গাইবান্ধা সদর থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
অভিযোগপত্র সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর শনিবার বিকেল আনুমানিক ৫টার দিকে মাহাবুর নিরবসহ একদল ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে দলবদ্ধভাবে অভিযোগকারীর বসতবাড়িতে প্রবেশ করেন। এ সময় তাঁরা পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে প্রতিবাদ করতে গেলে অভিযোগকারীর বাবা সোহরাব ও মা শেফালির ওপর হামলা চালানো হয় বলে দাবি ভুক্তভোগী পরিবারের।
অভিযোগে আরও বলা হয়, হামলায় সোহরাব ও শেফালি আহত হন। এ ছাড়া অভিযোগকারীকে মারধর করে তাঁর কাছ থেকে আনুমানিক ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের একটি স্বর্ণের চেইন এবং নগদ ৫ হাজার ৩০০ টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
একই সময় বসতবাড়ির টিনের ঘর ও আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ৮০ হাজার টাকার ক্ষতিসাধন করা হয়েছে বলেও অভিযোগপত্রে উল্লেখ রয়েছে।
ভুক্তভোগী পরিবারের দাবি, অভিযুক্তদের সঙ্গে তাঁদের দীর্ঘদিন ধরে পারিবারিক ও জমি-সংক্রান্ত বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে বলে তাঁদের অভিযোগ। ঘটনার পর আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হয় বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন, অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে।
আরও খবর
বরগুনার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা প্রশাসক
শাখারিয়াতে বাস কাউন্টারে গণমাধ্যমকর্মীকে মারধরের অভিযোগ, পুলিশের সহায়তায় উদ্ধার সাংবাদিক
বরগুনায় পার্কিং করা বিআরটিসি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
টেকনাফ পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের বর্ণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত
গুজব আতংক সৃষ্টি করে তাই সবাইকে সচেতন থাকতে হবে-ডিসি
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসককে মারতে উদ্যত, আনসারের হাতে আটক-১
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা
গাইবান্ধার গিদারীতে জমি বিরোধের জেরে হামলা, লুটপাট ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন