আপডেটঃ ১৮ অক্টোবর, ২০২৬
৯:১৮ অপরাহ্ণ

মুছাপুর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আলী হোসেন

আপডেটঃ ১৮ অক্টোবর, ২০২৬ | ৯:১৮ ০ শেয়ার
মুছাপুর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আলী হোসেন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আলী হোসেন।

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলহাজ্ব আবুল কালাম ও তাঁর রাজনৈতিক সচিব আবুল কাউসার আশার নেতৃত্বে তিনি মুছাপুর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।

এ সময় হাজী আলী হোসেন বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির মধ্য দিয়ে বসবাস করবেন—এটাই আমাদের প্রত্যাশা। শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে উদ্‌যাপিত হোক, সেটাই আমাদের কামনা। আমি মুছাপুর ইউনিয়নের সব ধর্মের মানুষের পাশে থাকতে চাই এবং এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে কাজ করতে চাই।”

তিনি আরও বলেন, “আমাদের ৫ আসনের সাংসদ সদস্য অ্যাডভোকেট আলহাজ্ব আবুল কালাম ও তাঁর রাজনৈতিক সচিব আবুল কাউসার আশার নেতৃত্বে আমরা মানুষের পাশে থেকে কাজ করে যেতে চাই। মুছাপুর ইউনিয়নের মানুষের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে একটি সুন্দর,শান্তিপূর্ণ ও উন্নত ইউনিয়ন গড়ে তোলাই আমার লক্ষ্য। পূজামণ্ডপগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ধনবাদ জানান।কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আমরা সর্বাত্মক সহযোগিতা করব।”

এ সময় উপস্থিত ছিলেন বন্দর উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খাঁন, বিএনপি নেতা তাউলাদ হোসেন, মুছাপুর ইউনিয়ন বিএনপি নেতা গোলজার হোসেন এবং বিএনপি নেতা কামাল হোসেন সহ স্থানীয় ব্যক্তিবর্গ।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
‘শেখ হাসিনা আর দেশে ফিরবেন না’, পাসপোর্ট চাওয়াকে রাজনৈতিক স্টান্টবাজি বললেন চিফ প্রসিকিউটর ডিসেম্বরে দেশে ফেরার প্রস্তুতি? হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব রাজধানীর ১০০ ফিট সড়কে স্কুল বাসে আগুন প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে স্কুল ড্রেস, জুতা, মোজা ও ব্যাগ; বরাদ্দ ১,৯৫০ টাকা রিয়াদে পরপর বিকট বিস্ফোরণ, আগাম সতর্কতার জানাল সৌদি কর্তৃপক্ষ ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে : প্রধানমন্ত্রী সৌদির পূর্বাঞ্চল লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংস গ্রামপুলিশের বেতন বাড়ালেন প্রধানমন্ত্রী সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখলেই বেতন ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর